মাসির বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল এক ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বয়রা এলাকায়। সূত্রের খবর বৃহস্পতিবার নদিয়ার তাহেরপুরের এ ব্লকের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী ১৬ বছরের অরিজিৎ ঘোষ মাসির বাড়িতে বেড়াতে আসেন এবং বৃহস্পতিবার দুপুরে আত্মীয়দের সঙ্গে ফুলিয়া বয়রার গঙ্গায় স্নান করতে যান এবং তারপর হঠাতই তলিয়ে যায় এবং এই ঘটনায় শুক্রবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2vSPfWJ

No comments