ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। মুর্শিদাবাদের ইসলামপুরের ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দিক থেকে আসা একটি মোটর বাইকে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি। ঘটনায় গুরুতর আহত হয় বাস ও বাইকের একাধিক যাত্রী। জানা গিয়েছে-এদিন সাগরপাড়া-বহরমপুর গামী একটি যাত্রী বোঝাই বাস ইসলামপুরের গোয়াস বকুলতলা এলাকার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার সামনের নয়নজুলীতে আটকে যায়।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জন কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় মানুষজন ও পুলিশের সহযোগীতায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2HtHKLh



No comments