দক্ষিণ 24 পরগনা: ভূ-গর্ভস্থ জলের পরিমান কমে তার ফল ভয়াবহ হতে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানা নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মৎ নগর এলাকা।নদীতে জোয়ার আসলে তবেই নলকুপের জল পাওয়া যায়। এলাকার অধিকাংশ নলকুপ প্রায় বন্ধ। বহু দূর দূরান্তে গিয়ে জল আনতে হয় এলাকাবাসীদের। তবে সেই নলকুপের অবস্থাও বেহাল। ভূ-গর্ভস্থ জলের পরিমাণ কমে যাওয়ায় অধিকাংশ সময়ে জল থাকে না তাই এলাকার ভরসা নদীর জোয়ার। জোয়ারের সময় চলে গেলে নলকূপের ধারে কয়েক শত বোতল বালতি এবং কলসির লাইন দেখতে পাওয়া যায় তাও আবার নলকূপের জলের ধারা অত্যন্ত কম তাই এলাকাবাসীর আশঙ্কা যদি অতি সত্বর আরো গভীরে নলকূপ বসানো না হয় তবে আগামী দিনে শুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হতে হবে এবং পুকুরের জলের উপর নির্ভর করতে হবে এলাকাবাসীর। তাও আবার এলাকার পুকুরের জল গুলি লবণাক্ত এবং দূষিত।
from বাংলা খবর http://bit.ly/2WIZ19z

No comments