প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে ৮ ঘণ্টার কাছাকাছি ঘুমকে আদর্শ বলে ধরা হয়। ঘুম না হওয়ার ফলে মুটিয়ে যাওয়া, ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, রক্তচাপ বৃদ্ধিসহ স্বাস্থ্যগত নানা সমস্যা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হন। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সময় ঘুমানোও যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তা নিয়ে খুব একটা কথা হয় না। বিশেষজ্ঞদের মতে অল্প ঘুমের ন্যায় অতিরিক্তি ঘুমও মানুষের জন্য ক্ষতিকর।
গবেষকদের মতে, দিনে ৬ ঘণ্টার কম বা ৮ ঘণ্টার বেশি ঘুম-দুটোই মানুষের আগাম মৃত্যুর কারণ হতে পারে। অতিরিক্ত ঘুমের কারণে আগাম মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৩ ভাগে বিভক্ত করেছেন অধ্যাপক কাপুচ্চি। তারা হলেন-দিনে ৬ ঘণ্টার কম, ৬ থেকে ৮ ঘণ্টা এবং ৮ ঘণ্টার বেশি ঘুমানো লোক। বিশ্লেষণে তিনি দেখেন-৬ ঘণ্টার কম ঘুমান এমন লোকদের ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানো লোকের চেয়ে আগাম মৃত্যুর হার ১২ শতাংশ বেশি। অপরদিকে ৮ ঘণ্টার বেশি ঘুমানো লোকদের মধ্যে এ হার ৩০ শতাংশ বেশি।
আগাম মৃত্যু এ ঝুঁকি দিনে কয়েকবার অ্যালকোহল গ্রহণের কারণে মৃত্যু ঝুঁকির প্রায় সমান। তবে অধ্যাপক কাপুচ্চির গবেষণায় প্রাপ্ত তথ্যের বিপরীত মতও রয়েছে। মানুষ আসলে কতটা সময় ঘুমায় তার সঠিক পরিমাপ করা সম্ভব নয় বলে মনে করেন অনেক গবেষক। তাছাড়া শিশু,তরুণ ও প্রাপ্ত বয়স্কদের ঘুমের সময় ও ধরন আলাদা। তাই ঠিক কতটা সময় ঘুমালে তাকে অতিরিক্ত ঘুম বলা যাবে সে বিষয়েও রয়েছে বিতর্ক।
তবে সব বিতর্কের পরও বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত, আর তা হলো- ঘুম যতক্ষণই হোক না কেন বয়সের তুলনায় তা বেশি হলে অবশ্যই ক্ষতিকর।
from Daily Bangla http://bit.ly/2WdMAm4

No comments