দাম্পত্য জীবনের জন্য যখন ক্ষতিকর টুইটার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাম্পত্য জীবনের জন্য যখন ক্ষতিকর টুইটার

বেশি বেশি টুইটার ব্যবহার করলে তা দাম্পত্য কিংবা রোমান্টিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন আভাসই পাওয়া গেছে৷ আগে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রেও এমন ফল পাওয়া যায়৷

গবেষণার এমন ফলাফলের কারণে স…




বেশি বেশি টুইটার ব্যবহার করলে তা দাম্পত্য কিংবা রোমান্টিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন আভাসই পাওয়া গেছে৷ আগে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রেও এমন ফল পাওয়া যায়৷

গবেষণার এমন ফলাফলের কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগের ব্যবহার দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর কিনা – এই নিয়ে৷

সাইবারসাইকোলজি, বিহেভিয়ার, এবং সোশ্যাল নেটওয়ার্কিং জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফল অনুযায়ী, টুইটার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে অনেক সময় একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকা জুটি৷ বেশি টুইটার ব্যবহারের কারণে এমনটা হয়৷ আর এই বিরোধ থেকে সম্পর্ক ভেঙে যাওয়া বা ডিভোর্সের মতো ঘটনাও ঘটতে পারে৷

গবেষণাপত্রের লেখক রাসেল ক্লেটন মনে করেন, তাঁর গবেষণায় রোমান্টিক সম্পর্কের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব ফুটে উঠেছে৷ গত বছর একই জার্নালে প্রকাশিত তাঁর আরেক গবেষণা পত্র থেকে দাম্পত্য জীবনের উপর ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা জানা যায়৷

জার্নালের প্রধান সম্পাদক ব্রেন্ডা ভিডারহোল্ড এই বিষয়ে বলেন, এ সব তথ্য-উপাত্ত থেকে এটাই বোঝা যায় যে, সামাজিক নেটওয়ার্কের সঠিক ব্যবহার নিয়ে আরো গবেষণা প্রয়োজন৷

রশ্ন উঠেছে, সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগের ব্যবহার দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর কিনা

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে অধিকাংশ গবেষণাই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ ফলে আমরা এখনো জানি না যে, ইন্সটাগ্রামের মতো অন্যান্য সামাজিক মাধ্যমও সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে কিনা৷

সর্বশেষ গবেষণার সঙ্গে সম্পৃক্ত সমীক্ষায় ৫৮১ জন টুইটার ব্যবহারকারী অংশ নেন৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা দিনে কতবার টুইটার ব্যবহার করেন এবং এর ফলে তাদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি হয়েছে কিনা৷

ক্লেটন খুঁজে পেয়েছেন যে, যাঁদের মধ্যে টুইটার ব্যবহারের প্রবণতা বেশি, তাঁদের দাম্পত্য জীবনে এ সংক্রান্ত বিরোধও বেশি৷ কার্যত ফেসবুক সংক্রান্ত তাঁর গবেষণার ফলাফলের সঙ্গে এই গবেষণার মিল অনেক৷ আর এই দুই গবেষণার আলোকে বলা যায়, দাম্পত্য জীবনে ফেসবুক এবং টুইটার – উভয়েরই নেতিবাচক প্রভাব রয়েছে


from Daily Bangla http://bit.ly/2VBk8ZZ

No comments