তৈমুরকে কি অন্ধ করে ফেলবেন, প্রশ্ন সাইফের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৈমুরকে কি অন্ধ করে ফেলবেন, প্রশ্ন সাইফের

এবার থামুন, বাচ্চাকে কি অন্ধ করে ফেলবেন? ফটোগ্রাফারদের প্রতি বিরক্ত হয়ে এমন প্রশ্ন ছুড়লেন সাইফ আলী খান।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ছেলে তৈমুর ও কারিনা কাপুরকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফ। বিমানবন্দরে ফটোগ্র…



এবার থামুন, বাচ্চাকে কি অন্ধ করে ফেলবেন? ফটোগ্রাফারদের প্রতি বিরক্ত হয়ে এমন প্রশ্ন ছুড়লেন সাইফ আলী খান।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ছেলে তৈমুর ও কারিনা কাপুরকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফ। বিমানবন্দরে ফটোগ্রাফার তাদের দেখতে পেয়ে ক্রমাগত ছবি তুলতে থাকেন।

ফটোগ্রাফাররা তৈমুরের দিকে তাক করে ক্রমাগত ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে থাকেন।

এ সময় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে সাইফ তাদের বলেন, এবার থামুন, বাচ্চা তো অন্ধ হয়ে যাবে। তাকে কি অন্ধ করে ফেলবেন।

এ সময় ফটোগ্রাফাররা সাইফ ও কারিনাকে পোজ দিতে বলেন, তখন সাইফ বলেন- আপনাদের ছবি তুলতে হলে এমনি তুলে নিন, এই পোজ দেয়া খুব আজব লাগে।

তবে তৈমুরকে এ সময় বিরক্ত দেখায়নি। সে পুরো বিষয়টি উপভোগ করেছে বলেই মনে হচ্ছিল।

কারণ সে ফটোগ্রাফারদের মাঝখান দিয়ে যাওয়ার সময় তাদের দিকে তাকিয়ে হাতও নেড়েছিল।


from Daily Bangla http://bit.ly/2Yv4Isr

No comments