ভক্তদের কাছে তাঁর পরিচয় অনেক। এক সময়ে তিনি ছিলেন স্ক্রিনে আগুন জ্বালানো অ্যাডাল্ট-স্টার। কিন্তু এখন বলিউডের মূলধারার ছবির নায়িকা হিসেবেই মানুষ তাঁকে চেনেন। আর এবার তাঁর পরিচিতিতে সংযোজিত হতে চলেছে আরও একটি বৈশিষ্ট্য। সানি লিওন এবার স্কুল ছাত্রী হতে চলেছেন। বরাবর নিজেকে এবং নিজের কাজকে আরও উন্নত করার চেষ্টা করে চলেন সানি। সেই উন্নতির লক্ষ্যেই তিনি ভর্তে হচ্ছেন লস এঞ্জেলেসের একটি স্কুলে। তবে এ অবশ্য সাধারণ স্কুল নয়, বরং ফিল্ম স্কুল। স্ক্রিপ্ট রাইটিং এবং এডিটিং-এর প্রশিক্ষণ নিতে চলেছেন তিনি। এ বিষয়ে সানি জানান, আমি ব্যাপারটা নিয়ে সত্যিই খুব উত্তেজিত। আবার যে নতুন কিছু শেখার জন্য স্কুলে যেতে পারছি, সেটা দারুণ লাগছে। দিন কয়েক আগে নিজের মোবাইল অ্যাপ উদ্বোধন করার সময়ে সানি বলেছিলেন, কোনও ফিল্ম হিট করবে, না ফ্লপ… তাতে আমার কোনও হাত নেই। আমি শুধু নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করতে পারি। সেই কারণেই প্রত্যেক ফিল্মে নিজেকে আরও উন্নত করে তোলার চেষ্টা করে যাই। চিত্রনাট্য ও সম্পাদনা সংক্রান্ত প্রশিক্ষণ সেই প্রচেষ্টারই অঙ্গ বলে মনে করা হচ্ছে। ক্যামেরার নেপথ্যের কুশীলবদের কাজটা আয়ত্ত করতে পারলে, ক্যামেরার সামনের কাজটাও আরও ভাল হয়ে উঠবে, এই আশা নিয়েই লস এঞ্জেলেসের স্কুলে ভর্তি হতে যাচ্ছেন সানি। তবে স্কুলে ভর্তি হওয়ার আগে ছুটির মেজাজে কয়েকটা দিন সানি কাটালেন দুবাইয়ে। একটি মোবাইল ফোন ইভেন্টে যোগ দিতেই দুবাই গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও। দুবাইয়ের আনন্দোচ্ছ্বল মুহুুর্তের বেশ কিছু ছবি সানি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কিছু দিনের মধ্যেই রিলিজ হতে চলেছে সানির নতুন ছবি ‘তেরা ইন্তেজার’। এই ছবিতে আরবাজ খানের বিপরীতে দেখা যাবে সানিকে।
from Daily Bangla http://bit.ly/2VzxxWP

No comments