নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ-ইসলামপুর উপনির্বাচনের জাতীয় কংগ্রেসের প্রার্থী হাজী মোজাফফর হোসেন রবিবার ইসলামপুর পৌরসভার ১৭ টি ওয়ার্ডে রোড শো করেন। এদিন ইসলামপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ড দুর্গানগর থেকে হুডখোলা গাড়িতে চেপে প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী। দুর্গানগর, শান্তিনগর কলোনী, থানা কলোনী, খুদিরাম পল্লী, আমবাগান, মিলন পল্লী, জীবন মোড়, শিব ডাঙ্গীপাড়া, ছোসিয়া বস্তি, পুরাতন পল্লী, সহ একাধিক ওয়ার্ডে প্রচার করে কংগ্রেস প্রার্থী হাজী মোজাফফর হোসেন। কংগ্রেস প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরীকে একহাত নিয়ে হাজী মুজফ্ফর হোসেন বলেন, এই লোক নীতিভ্রষ্ট লোক, আগে তৃণমূলে ছিল আবার বিবিসি দল তৈরি করলো। কয়দিন আগে সিন্ডিকেট মানে মমতা, ছিনতাই মানে মমতা, লুট মানে মমতা বলে মমতাকে গালাগাল দিচ্ছিল সে ফের আবার তৃণমূলের প্রার্থী হয়েছে। এই লোক মন্ত্রী হয়ে বেকার ছেলে মেয়েদের থেকে লক্ষ লক্ষ টাকা চাকরির নামে নিয়েছে কিন্তু চাকরিও দেয়নি টাকাও ফেরত দেয়নি। তাই মানুষ আমাকেই ভোট দেবে কারন আমি ১৫ বছর কাউন্সিলর থেকে আমার ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছি।
from বাংলা খবর http://bit.ly/2vSp1Ul

No comments