বিকিনি পরে নীল জলের সঙ্গে খেলছেন নিজের মতো করে। সেই আনন্দঘন মুহূর্ত আবার ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন- যা ভাইরাল হয়ে গেছে। ছবি দেখে মনে হবে যে ইনি হয়তো বলিউডের কোনো নায়িকা। আসলেই কি?
না! ইনি কোনো নায়িকা নন! তবে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তিনি। নাম তার শ্বেতা পণ্ডিত। সম্প্রতি বালিতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন এ গায়িকা।
‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবির গান ‘মধুবালা’ থেকে শুরু করে ‘ওয়েলকাম’ ছবির ‘কিয়া কিয়া’ গান, ‘মহব্বতে’ ছবির ‘প্যায়রো মে বন্ধন হ্যায়’-এর মতো হিট গান বলি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন এই গায়িকা।
শুধু হিন্দি নয়, তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রিতেও পেশাদার শিল্পী হিসেবে গান করেছেন শ্বেতা।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, মাত্র ৪ বছর বয়সে গান গাইতে শুরু করেন শ্বেতা। শিশুশিল্পী হিসেবেই বলিউডে পারফর্ম করতে শুরু করেন। ১৪ বছর বয়সে আদিত্য চোপড়ার ‘মহব্বতে’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন শ্বেতা।
আর তাতেই বাজিমাত করেন ছোট্ট শ্বেতা। এরপর ‘পার্টনার’, ‘ওয়েলকাম’, ‘সরকার রাজ’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘হাইওয়ে’র মতো একের পর সিনেমায় প্লেব্যাক করতে থাকেন এ গায়িকা।
শুধু তাই নয়, ওইভাবে নায়িকার তকমা না পেলেও শ্বেতা ‘বরখা’, ‘ডেভিড’-এর মতো ছবিতে অভিনয়ও করেছেন। পারফর্ম করেছেন টিভি শোতেও। তবে গায়িকা হিসেবেই বেশি সাফল্য এসেছে শ্বেতার।
এসবের বাইরেও গায়িকা শ্বেতার আরেকটি পরিচয় আছে। তিনি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পদ্মবিভূষণপ্রাপ্ত পণ্ডিত যশরাজের নাতনি।
ফলে গান তার রক্তে মিশে আছে- এমনটাই মনে করেন ভক্ত এবং অনুরাগীরা।
from Daily Bangla http://bit.ly/2ZMsUrz


No comments