শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘ঈগলের চোখ’ গল্প অবলম্বনে অরিন্দম শীল শুরু করেছেন নতুন ছবির কাজ। রাজকাহিনীর পর যৌনতানির্ভর এই ছবিতেও অভিনয় করবেন জয়া আহসান।
ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, “ছবিতে ক্রাইম অন সেক্সুয়ালিটি রয়েছে। তবে প্রতি দৃশ্যে সেক্স, এমন নয়! ‘হর হর ব্যোমকেশ’ ছবিতেও সেন্সর বোর্ডের হাস্যকর সিদ্ধান্তের শিকার আমি হয়েছি। সেন্সর বোর্ডের অজুহাত-আপত্তি এড়িয়ে শুট করতে হবে আর কী!”
একজন পুরুষের যৌন নিগ্রহের ঘটনা নিয়ে ছবিটির কাহিনী এগিয়েছে, উল্লেখ করে পরিচালক আরও বলেন, “দেখা যাবে অনেক পুরুষই বাড়ির কোনও মহিলা আত্মীয়ের যৌনক্ষুধার শিকার হয়েছেন। এই বিষয়টাই গল্পকে অন্য মাত্রা দেয়। তার সঙ্গে যুক্ত হয় অপরাধ এবং সর্বোপরি শবরের রহস্য-মীমাংসা।”
ছবিতে প্রধান চরিত্র বিষাণের স্ত্রী শিবাঙ্গীর চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ছবিতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।
from Daily Bangla http://bit.ly/2VJz0ts

No comments