গুণে ভরা কামরাঙ্গা কেন খাবেন? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুণে ভরা কামরাঙ্গা কেন খাবেন?

সেপ্টেম্বর থেকে জানুয়ারি পরর্যন্ত পাওয়া যায় টকমিষ্টি ফল কামরাঙ্গা। কোনো কোনো গাছে একাধিকবার বা সারা বছরই এ ফল পাওয়া যায়। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ রং ধারণ করে। কামরাঙ্গা টক স্বাদযুক্ত বা টকমিষ্টি হতে পারে। এটি ভিটামি…




সেপ্টেম্বর থেকে জানুয়ারি পরর্যন্ত পাওয়া যায় টকমিষ্টি ফল কামরাঙ্গা। কোনো কোনো গাছে একাধিকবার বা সারা বছরই এ ফল পাওয়া যায়। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ রং ধারণ করে। কামরাঙ্গা টক স্বাদযুক্ত বা টকমিষ্টি হতে পারে। এটি ভিটামিন এ ও সি এর ভালো উৎস। কাঁচা খাওয়ার পাশাপাশি কামরাঙ্গা সবজি হিসেবে রান্না করা হয়। আচারও বানানো যায়। রস দিয়ে অনেক দেশে কামরাঙ্গার শরবত বানানো হয়।

ফলটিতে যেসব গুণ রয়েছে, চলুন তা জেনে নিই-

 ১. কামরাঙ্গায় এলজিক এসিড থাকে, যা খাদ্যনালির ক্যান্সার প্রতিরোধ করে।

২. পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

৩. কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে। এ ছাড়া পুড়িয়ে ভর্তা করে খেলে ঠাণ্ডাজনিত (সর্দিকাশি) সমস্যা সহজেই ভালো হয়। কামরাঙ্গার ভর্তা রুচি ও হজমশক্তিও বাড়ায়।

৪. কামরাঙ্গা ত্বক মসৃণ করে।

৫. পেটব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়। যারা অর্শ রোগে ভুগছেন, তারা প্রতিদিন ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে একবার করে খান। বেশ উপকার পাবেন।


from Daily Bangla http://bit.ly/2YMrBaS

No comments