শাড়ি পরার জন্য কার্ভি বডির প্রয়োজন নেই', কড়া জবাব এক কিশোরীর! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শাড়ি পরার জন্য কার্ভি বডির প্রয়োজন নেই', কড়া জবাব এক কিশোরীর!

ভারত সফরে আসা যুবরানি কেট মিডলটনকে দেখে লেখিকা শোভা দে তীর্যক মন্তব্য করেছিলেন। নিজের কলমে যুবরানি কেটের রোগা শরীর নিয়ে সমালোচনা করেন শোভা দে। শোভা লেখেন, ‘সুন্দর ভাবে শাড়ি পরার জন্য দরকার কার্ভি বডি। প্রয়োজন সুন্দর নিতম্ব। এই …



ভারত সফরে আসা যুবরানি কেট মিডলটনকে দেখে লেখিকা শোভা দে তীর্যক মন্তব্য করেছিলেন। নিজের কলমে যুবরানি কেটের রোগা শরীর নিয়ে সমালোচনা করেন শোভা দে। শোভা লেখেন, ‘সুন্দর ভাবে শাড়ি পরার জন্য দরকার কার্ভি বডি। প্রয়োজন সুন্দর নিতম্ব। এই দু'টোই কেটের নেই। 'শোভার লেখা পড়ে সমালোচনার ঝড় ওঠে।  লেখিকা শোভাকে কড়া জবাব দিল মুম্বইয়ের এক মামুলি কিশোরী। স্নেহা রায় নামে ওই কিশোরীর সোশ্যাল মিডিয়ার পোস্ট আপাতত ভাইরাল।

কী লিখেছেন স্নেহা?

‘স্নেহা লিখেছেন—

প্রিয় শোভা দে, আপনার আশি বছরের বয়স্কা মা, শাশুড়ি-মা বা কোন আত্মীয়া যখন শাড়ি পরে ফোকলা দাঁতে আপনার দিকে তাকিয়ে হাসেন, তার শরীরে হয়ত শাড়ি সামলানোর শক্তি নেই কিন্তু তার জন্য কার্ভি বডির প্রয়োজন নেই।

কোন বছর দশেকের বালিকা যখন সরস্বতী পুজোতে শাড়ি পরে, তার শাড়ি পরার আনন্দ প্রকাশ বা চপলতার জন্য কার্ভি বডির প্রয়োজন নেই।

মাফ করবেন আমার অপটু হাতের লেখাকে। কিন্তু আমার মতে, একজন লেখিকার প্রয়োজন তিনটি জিনিস— সহমর্মিতা, সম্মান এবং সংবেদনশীল হৃদয়। দুঃখের বিষয় আপনার তিনটেই নেই।

ফেসবুকে স্নেহা এই বক্তব্যটি পোস্ট করার পর থেকেই আপাতত সরগরম নেটিজেনদের দুনিয়া। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। বছর ঊনিশের স্নেহার সমর্থনে এগিয়ে এসেছেন বহু নেটিজেন। পোস্টটি ঘিরে লাইকের পর লাইকের বন্যা।


from Daily Bangla http://bit.ly/2JxXK1k

No comments