গরমে আইসক্রিম খেলে পাবেন সুফল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গরমে আইসক্রিম খেলে পাবেন সুফল

গরম মানেই যেন মজার সব আইসক্রিম। তবে আমরা তো জানি এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বেশি আইসক্রিম খেলে দাঁতে ক্যাভিটি, গলা ব্যথা, টনসিলের সমস্যায় ভুগতে হয়। আবার কোনো ক্ষেত্রে আইসক্রিম খেয়ে পেট গরমও হতে পারে। কিন্তু সবই কি খারাপ! চিক…



গরম মানেই যেন মজার সব আইসক্রিম। তবে আমরা তো জানি এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বেশি আইসক্রিম খেলে দাঁতে ক্যাভিটি, গলা ব্যথা, টনসিলের সমস্যায় ভুগতে হয়। আবার কোনো ক্ষেত্রে আইসক্রিম খেয়ে পেট গরমও হতে পারে। কিন্তু সবই কি খারাপ! চিকিৎসকদের মতে, আইসক্রিমকে যতটা খারাপ বলা হয় ততটা খারাপ নয়। খুব খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, সর্দি-কাশির বাড়ায় ঠিকই, কিন্তু নিয়ন্ত্রিত পরিমান আইসক্রিমে সমস্যা তো বাড়েই না, উল্টে এর কিছু ভাল গুণও আছে। জানেন সে সব?

আইসক্রিম নানা ভিটামিনের উৎস। এতে ভি‌টামিন এ, বি-৬, বি-১২, সি, ডি এবং ই থাকে। এমনকি কিছু আইসক্রিমে ভিটামিন কে-ও থাকে। রক্ত জমাট বাঁধা থেকে ভিটামিন কে শরীরকে বাঁচায়। এছাড়াও বিভিন্ন আইসক্রিমে থিমাইন এবং রিবোফ্লেভিন থাকে।

আইসক্রিমে প্রচুর পরিমানে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে এনার্জি বাড়াতে সক্ষম। তাই যারা দুর্বল বা ক্লান্তিতে ভোগেন, তারা মাঝে মধ্যেই আইসক্রিম খেতে পারেন। তবে যারা ওবেসিটির শিকার তাদের ভাবনাচিন্তা করেই খাওয়া উচিত।

আইসক্রিমে ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খনিজ থাকে যা হাড় শক্ত রাখতে সাহায্য করে।

আইসক্রিম স্ট্রেস কমাতে সাহায্য করে। আইসক্রিম থ্রমবোটনিন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। এই হরমোন সুখী হরমোনের তালিকাভুক্ত। তাই তা ক্ষরণে মন খুশি থাকে এবং মানসিক চাপ কমে।

আইসক্রিমে দুধ থাকেই। দুধে এল-ট্রিপটোফেন থাকে যা পুরো নার্ভাস সিস্টেমকেই শান্ত রাখতে পারে। ফলে মেজাজও ভাল থাকে।

আইসক্রিম কিছু ক্ষেত্রে অনিদ্রা বা ইনসমনিয়া দূর করতেও সাহায্য করে।


from Daily Bangla http://bit.ly/2VG42Cs

No comments