হঠাৎ বৃষ্টি হুটহাট।আর সামনেই বর্ষাকাল।বাইরে বের হলেই যখনতখন বৃষ্টির মুখোমুখি। আপনিহাঁটছেন, রাস্তার কাদা আপনার জুতায়লেগে যাচ্ছে। জুতায়লাগা কাদা ছিটে লাগছেজামাকাপড়ে। আপনিহয়তো যাচ্ছেন কোনো কাজে।পরেছেন আপনার শখের জুতা। সারাদিন আপনাকে কিন্তু বাড়তিবিড়ম্বনাটুকু নিয়েই কাটাতে হবে। শখেরজুতাজোড়ার কথা নাহয় বাদইদিলাম। বৃষ্টিরএই সময়টা বুদ্ধি করেবেছে নিন ঝড়-বৃষ্টি-কাদার দিনে পরারবিশেষ উপযোগী জুতা, অনেকটাই রক্ষাপাবেন বিব্রত হওয়ার হাতথেকে।
এই সময়টাতে তরুণদের জন্য প্লাস্টিক বাপানি নিরোধক স্যান্ডেলই হবে জুতসই।এ সময় স্লিপার নাপরে একটু উঁচু স্যান্ডেলপরাই বুদ্ধিমানের কাজ হবে।এতে করে হাঁটতে গেলেকাদা ছিটবে না।আবার কাদা-ময়লা পানিলেগে আপনার পাও নোংরাহবে না। এসময় কাপড়, চামড়া, র্যাকসিনের তৈরি বা ভিজলেনষ্ট হয়ে যাবে এমনজুতা, শুয় বা স্যান্ডেলনা পরাই ভালো।
তরুণেরাবেল্টওয়ালা আঙুলের কাছটায় আটকানোখোলামেলা প্লাস্টিকের রবারের স্যান্ডেল পরতেপারেন। এতেবাতাস ভেজা পা শুকিয়েদেবে। এসময়ের উপযোগী নানা নকশার ফ্যাশনেবলজুতা বাজারে রয়েছে।লাল, নীল, বাদামি, কালো, সবুজ, হলুদ, ছাই রঙেরজুতা বাজারে দেখা যাচ্ছে। এসবপরে তরুণেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস কিংবা অনায়াসে সাইক্লিংওকরতে পারবেন। এছাড়া দুই ফিতার স্যান্ডেলওপরতে পারেন। জুতাতো এখন কেবল পায়েরসুরক্ষা নয়, এটি ফ্যাশনেরএক অনুষঙ্গও বটে।
রাজধানীরপ্রায় সব বাজারেই পাওয়াযাবে বৃষ্টিতে পরার উপযোগী ফ্যাশনেবলস্যান্ডেল। অ্যাপেক্স, বাটা, বে-এমপোরিয়ামসহ নানাদোকানেই মিলবে এসব জুতা, স্যান্ডেল। একটুকম দামে কিনতে চাইলেচলে যেতে পারেন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড কিংবা গুলিস্তানে।
দরদাম
অ্যাপেক্সেপাওয়া যাবে ১৮০০ থেকে২৪০০ টাকা, বাটায় পাবেন২৫০ থেকে ২০০০ টাকায়। এছাড়া বিভিন্ন বাজারে ৫০০ টাকারমধ্যেই পেয়ে যাবেন পছন্দেরস্যান্ডেল বা জুতা
from Daily Bangla http://bit.ly/2HxFfY7


No comments