আমাকে বারবার একই শট দিতে বলা হয়’ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমাকে বারবার একই শট দিতে বলা হয়’

সেক্রেড গেমস’এ রথী-মহারথীদের ভিড়ে হারিয়ে যাননি কুবরা। রূপন্তরকামী কুক্কু চরিত্রে তিনি ঘুরছেন লোকের মুখে মুখে। তবে সাফল্যের এই রাস্তা মোটেও সোজা ছিল না। এই ওয়েব সিরিজের খাতিরেই ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। তবে একবার…



সেক্রেড গেমস’এ রথী-মহারথীদের ভিড়ে হারিয়ে যাননি কুবরা। রূপন্তরকামী কুক্কু চরিত্রে তিনি ঘুরছেন লোকের মুখে মুখে। তবে সাফল্যের এই রাস্তা মোটেও সোজা ছিল না। এই ওয়েব সিরিজের খাতিরেই ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। তবে একবার নয়, সাত সাতবার!

যদিও চরিত্রের প্রয়োজনে নগ্ন হওয়া, এখন সিনে দুনিয়ায় নতুন কিছু নয়! কিন্তু সাহস চাই আজও তীব্র। যেকারণে সাহসের আখের জোগাতে শটের আগে কুবরাকে হুইস্কি দেওয়া হত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একটি নগ্ন দৃশ্যের জন্য আমাকে সাতবার টেক দিতে হয়েছিল। নায়িকার কথায়, প্রতিবার আনুরাগ বলতেন, ‘আমি জানি তুমি আমার উপর রেগে যাচ্ছ। কিন্তু রাগ কোরো না প্লিজ। আবার শটটা দিতে হবে।

তবে অডিশনের সময়ই কুবরাকে বলা হয়েছিল যে, ক্যামেরার সামনে তাঁকে সম্পূর্ণ নগ্ন হতে হবে। তবে অনুরাগ তাঁকে আশ্বাস দিয়েছিলেন, নগ্নতার নান্দনিকতা বজায় রেখেই দৃশ্যটি শুট করা হবে। অনুরাগের পাশাপাশি সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে অনুরাগের পাল্লায় পড়ে বেশ কষ্ট করতে হয়েছে কুবরাকে। এর তবে ফলও ভাল পাচ্ছেন তিনি।

তর্ক-বিতর্কে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসে নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর সংলাপ বলায় অভিযোগ দায়ের হয় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে।

এরআগে ‘রেডি’ ও ‘সুলতান’-এ ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন কুবরা। তবে পরিচিতি তাঁকে এনে দিল ‘সেক্রেড গেমস’। উজ্জ্বল তারাদের মাঝে তিনি বেশ জ্বলজ্বল করছেন।


from Daily Bangla http://bit.ly/2E8mHga

No comments