ফ্যাশনের আভিজাত্য বড় আংটি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফ্যাশনের আভিজাত্য বড় আংটি

হাতের আঙুলে একটি বড় আকারের আংটি। আভিজাত্য চলে আসতে পারে এতেই। ফ্যাশনে নতুন কিছুর কদর থাকে সব সময়ই। একসময় সোনা কিংবা হীরার আংটিতে মেয়েদের উৎসাহ থাকলেও আজকাল নানা উপাদানে তৈরি হচ্ছে আংটি। ডিজাইনেও এসেছে অভিনবত্ব। এসব আংটিই মেয়েরা…



হাতের আঙুলে একটি বড় আকারের আংটি। আভিজাত্য চলে আসতে পারে এতেই। ফ্যাশনে নতুন কিছুর কদর থাকে সব সময়ই। একসময় সোনা কিংবা হীরার আংটিতে মেয়েদের উৎসাহ থাকলেও আজকাল নানা উপাদানে তৈরি হচ্ছে আংটি। ডিজাইনেও এসেছে অভিনবত্ব। এসব আংটিই মেয়েরা পরছে আজকাল। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক—যেকোনো জায়গাতেই মানিয়ে যাচ্ছে এই ধারাটি।

বাজার ঘুরলেই চোখে পড়ে বিভিন্ন নকশা ও আকারের আংটি। অ্যান্টিক, ব্রোঞ্জ, রুপা, পাথর, পুঁতি, গোল্ড প্লেটেড, ডায়মন্ড কাট, অক্সিডাইজড, বেত ও কাঠের তৈরি আংটি পাওয়া যাচ্ছে। নতুনত্ব আনতে আংটির আকৃতিও বদলে গেছে। ত্রিভুজাকৃতি, ডিম্বাকৃতি, গোলাকার, চৌকোণা, গম্বুজাকৃতি এমন পশুপাখির মুখের আদলেও আংটি পাওয়া যাচ্ছে।

ঢাকার হোসেনিয়া মার্কেটের আধুনিক জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. আসিফ উদ্দীন বলেন, এখন ব্রোঞ্জ, রুপা, জয়পুরি রুপা ও অ্যান্টিকের আংটির চাহিদা বেশি। মেয়েরা বড় আকারের আংটি কিনছে।
ব্রোঞ্জ, রুপা, অ্যান্টিক, সোনার প্রলেপ দেওয়া (গোল্ড প্লেটেড) ও ডায়মন্ড কাটের আংটির ওপর পাথর ও মিনা বসিয়ে কারুকাজ করা হচ্ছে। কোনোটায় রুবি কিংবা পান্না বসিয়ে দেওয়া হয়েছে। কোনোটায় আবার বিভিন্ন রঙের সাধারণ পাথর কিংবা গরুর শিংয়ের পাথর ব্যবহার করে দেওয়া হয়েছে অভিনবত্ব।
হাল-আমলের মেয়েদের আংটিপ্রিয়তা নিয়ে কথা হলো রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাসের সঙ্গে। আঙুলে বড় আকারের একটি বা দুটি আংটি পরলেই একটা ফ্যাশনেবল লুক চলে আসে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘ট্রেন্ড বুঝে আমরা বিভিন্ন পণ্য নিয়ে আসি, আংটির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। মেয়েদের চাহিদার কথা মাথায় রেখে এখন বড় আকারের আংটির দিকে মনোযোগ দিয়েছি বেশি। বাজারে এখন পিতল, রুপা ও সোনার প্রলেপ দেওয়া আংটি চলছে বেশি।’ এগুলোতে বিভিন্ন রং ও আকারের পাথর বসিয়ে দেওয়া হচ্ছে বাড়তি সৌন্দর্য। এ ছাড়া মুখোশ ও পশুপাখির নকশা করা বড় আংটিও পাওয়া যাচ্ছে।

দরদাম
আংটির আকার ও উপাদান ভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে। শপিং মলগুলোতে উপাদানের ভিন্নতা অনুযায়ী আংটিগুলোর দাম পড়বে ১৫০ থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত। রঙ বাংলাদেশে বিভিন্ন উপাদানের এসব আংটির দাম পড়বে ৩০ থেকে ৬৩০ টাকা। অঞ্জন’সের দেশি ও ইন্ডিয়ান রুপার পার্থক্য অনুযায়ী দাম পড়বে ৫২৪ থেকে ১৪৯৫ টাকা। পাথর ও ডায়মন্ড কাটের আংটির দাম পড়বে ৩৯৫ থেকে ১২৯৫ টাকা। এ ছাড়া ব্রোঞ্জের আংটিগুলো পাবেন ১৪৩ থেকে ৪৫০ টাকার মধ্যে।
একটু কম দামের মধ্যে খুঁজতে চাইলে যেতে পারেন ঢাকার নিউমার্কেট, হোসেনিয়া মার্কেট, গাউছিয়া ও চাঁদনিচক মার্কেটে। ব্রোঞ্জ, পাথর, কাঠ ও পুঁতির আংটিগুলো পাবেন ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। রুপার আংটির ক্ষেত্রে দেশীয় রুপার আংটিগুলো পাবেন ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। তবে ইন্ডিয়ান জয়পুরি রুপার দাম পড়বে ৩০০ থেকে ১০০০ টাকা। ডায়মন্ড কাটের আংটিগুলো পাবেন ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এ ছাড়া নুরজাহান মার্কেটে চায়নিজ বা চাংপায় নামে পরিচিত একধরনের ফ্যাশনেবল আংটি পাবেন ২০০ থেকে ২৫০ টাকায়।

কোথায় পাবেন

বিভিন্ন শপিং সেন্টারের গয়না ও প্রসাধনী পণ্যের দোকানে পাবেন এই আংটিগুলো। আড়ং, আরবান ট্রুথ, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, কে ক্র্যাফট, বাংলার মেলা, নগরদোলা, কে-জেড, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, সীমান্ত স্কয়ার, বেইলি স্টার, রাজধানী সিরাজ মার্কেট, কর্ণফুলী মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট ছাড়াও বিভিন্ন শপিং সেন্টারে পাবেন এসব আংটি। এ ছাড়া ঢাকার নিউমার্কেট, হোসেনিয়া মার্কেট, গাউছিয়া, চাঁদনিচক, নুরজাহান মার্কেটেও পাবেন এই আংটিগুলো।


from Daily Bangla http://bit.ly/2JcHweJ

No comments