যৌনতায় সুরক্ষার ব্যবস্থা নতুন কিছু নয়। কিন্তু আজ থেকে ঠিক ২০০ বছর আগে কী দিয়ে তৈরি হত কনডম। শুনলে চমকে উঠবে। অস্বস্তিও হতে পারে। কেননা সম্প্রতি অনলাইনে একটি কনডম বিক্রি হয়েছে। দাম উঠেছিস ৪৬০ পাউন্ড।
একটি কনডমের এত দাম! খোঁজ করতেই বেরিয়ে এল ইতিহাস। কনডমটি ২০০ বছর পুরনো। এ রকম আর হাতেগোনা কয়েকটিই টিকে আছে। তারই একটি পেয়েছেন এক ক্রেতা।
অবাক করার মতো ঘটনা হল, কনডমটি তৈরি ভেড়ার অন্ত্র দিয়ে! ভেড়া, শূকর, ছাগলের অন্ত্র দিয়ে মধ্যযুগে কনডম তৈরি হত। তেমনই একটি কনডমের দাম অনলাইনে আকাশ ছুঁয়েছে।
বলা বাহুল্য, সে সময়ে কনডম ছিল বিপুল দামী। কনডম ছিল একমাত্র বিত্তশালীদের ব্যবহার্য।
যে কনডমটি এমন চড়া দামে বিক্রি হল, সেটি ফ্রান্সে তৈরি। ১৯ সেন্টিমিটার লম্বা।
from Daily Bangla http://bit.ly/2GWeGvs

No comments