নিজস্ব প্রতিনিধি,১১মেঃ- শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায় আদর্শে দল তৈরি হয়েছিল এরা সব ভুলে গিয়ে আদর্শ ন্যায়-নীতি বিসর্জন দিয়ে ক্রিমিনালের মত আচরণ করছে। এরা ভুলেছে যে অটলজি, এল.কে. আডবাণির মত মানুষকে জনসংঘ থেকে আসা বিজেপি নয় এরা এখন মোদির পার্টি। এদিন বসিরহাট প্রেস ক্লাবে রাজ্য জনসংঘ পার্টি এক প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে গেলেন রাজ্য সভাপতি রাজকুমার মিশ্র। সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক নরেশ হুদা, বিক্ষুদ্ধ বিজেপি নেতা তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের জনসংঘ প্রার্থী অমিয় সরকার এবার তিনি নির্দল প্রার্থী হয়ে হিরে চিহ্নে বসিরহাট লোকসভা কেন্দ্রে লড়াই করছেন। বিজেপি নেতারা আজ নিজেদের আদর্শ থেকে সরে গিয়েছেন। এরা অটল বিহারী বাজপাই, এল.কে. আডভানির মত মানুষকে দূরে সরিয়ে দিয়েছে বিজেপি। এ আর বি জে পি নেই, এখন মোদীর পার্টি হয়ে গিয়েছে। তাই এবার গোটা বাংলায় জনসংঘ ৪২টি আসনের মধ্যে ১২টি আসনে লড়াই করছে। বিশেষ তাৎপর্যপূর্ণ প্রকৃত বিজেপি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে তৈরি হয়েছিল জনসংঘ দল। কিন্তু সংঘের শাখা সংগঠন বিজেপি আজ সেই আদর্শ ভুলে গিয়েছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ নিয়ে তৈরি হয়েছিল এই দল। সেই কথাই বারবার মনে করিয়ে দিয়েছেন প্রয়াত নেতা অটল বিহারী বাজপেয়ী, এল.কে আদভানি মত মানুষেরা কিন্তু আজ দলে নেই। মনের ভিতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আদর্শ, বাইরে মোদির পার্টি হিসেবে প্রচার শুরু করেছে বিজেপি। মানুষ মানবেন না যেমন প্রকাশ্যে কখনো গুলির কথা বলা হচ্ছে, কখনো ঠ্যাঙ খুলে নেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছিল মানুষের নারায়ণ সেবা করে আজ ভুলে গিয়ে তৈরি হচ্ছে মোদীর পার্টি।
from বাংলা খবর http://bit.ly/2vT8D5K

No comments