ডায়েট না করেও স্লিম থাকার সিক্রেট! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়েট না করেও স্লিম থাকার সিক্রেট!

খাবার দেখলেই আপনার চোখ গোল গোল হয়ে যায়। কারণ, আপনি খুবই ভোজনরসিক। কিন্তু মন খুশি করে যে খাবেন, সে উপায়ও তো নেই। একটু বেশি খেতে গেলেই মনে হয়- যদি আবার ওজন বেড়ে যায়!

শরীর ফিট রাখতে, ফিগার ধরে রাখতে আপনাকে করতে হয় হাজারও-একটা কসরত।…



খাবার দেখলেই আপনার চোখ গোল গোল হয়ে যায়। কারণ, আপনি খুবই ভোজনরসিক। কিন্তু মন খুশি করে যে খাবেন, সে উপায়ও তো নেই। একটু বেশি খেতে গেলেই মনে হয়- যদি আবার ওজন বেড়ে যায়!

শরীর ফিট রাখতে, ফিগার ধরে রাখতে আপনাকে করতে হয় হাজারও-একটা কসরত। নিউট্রিশিয়ানকে দিয়ে ডায়েট চার্ট, জিম, জগিং- কিছুই বাদ নেই। কিন্তু, জানেন কী? ডায়েট না করেও স্লিম থাকা যায়!

জেনে নিন, কীভাবে-

গবেষকরা বলছেন, খান কিন্তু কোয়ালিটি খাবার খান। সেক্ষেত্রে একটু সীমা লঙ্ঘন হলেও ক্ষতি নেই।

বাইরের রেস্তরাঁর খাবার যতদূর সম্ভব ত্যাগ করুন। যা খেতে ইচ্ছে, রেসিপি ডাউনলোড করে বাড়িতেই বানিয়ে ফেলুন। তারপর মনের খুশিতে সে খাবার খান। আপনার শরীরও সুস্থ থাকবে, আপনিও থাকবেন স্লিম!

একইসঙ্গে গবেষকদের পরামর্শ, স্লিম-স্লিম করে অযথা উদ্বেগ করবেন না। তা আপনার চেহারায় ছাপ ফেলবে। এমনকি এমন মনোভব আপনার স্লিম হওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির একদল গবেষক সুন্দর স্বাস্থ্যের ১১২ জন’র উপর একটি গবেষণা পরিচালনা করেন। তাতে দেখা গেছে, তাদের  ৬১ শতাংশই রোজ মাংস খায়। কিন্তু তার সঙ্গে লাঞ্চে নিয়ম করে থাকে সালাদ। রাতে নিরামিষ খাবার।

৩৩ শতাংশ অবশ্য অ্যালকোহল থেকে দূরেই থাকেন। ৪২ শতাংশ মানুষ রোজ ব্যায়াম করেন। ৩২ শতাংশ আবার এক্সারসাইজের ধার ধারেন না।

এবার আপনিই বেছে নিন, কীভাবে আপনি থাকবেন ‘ফিট’।


from Daily Bangla http://bit.ly/2Q2DSVe

No comments