নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- নিয়ন্ত্রন হারিয়ে দশ চাকার লরি জাতীয় সড়কের ধারে থাকা রেলিং ধাক্কা মারলে যখম হয় চালক। এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যানজট হয়। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকালে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।জানা গিয়েছে মালদহ মুখি দশ চাকার লড়িটি সামনের চাকার টায়ার হঠাৎ ফেটে গিলে লড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে রেলিং কে ধাক্কা মারলে যখম হয় চালক। এদিন খবর পেয়ে ঘটনা স্থলে আসে ইটাহার থানার পুলিশ। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিস। এবং আহত লড়ি চালকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
from বাংলা খবর http://bit.ly/2VG93Mg

No comments