শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ…




নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ বৃদ্ধাকে। মৃতা বৃদ্ধার নাম শান্তি রানী কুন্ডু।  দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রনে আনতে সম্ভব হলেও বাঁচানো যায়নি ওই বৃদ্ধাকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় একটি বাড়িতে শান্তি রানী কুন্ডু নামে এক বৃদ্ধা তার এক ছেলে নিয়ে থাকতেন৷ বৃদ্ধা শান্তি দেবী বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন। তাঁর বিছানার পাশেই একটি প্ল্যাগ পয়েন্ট থেকে মশা মারার যন্ত্রটি জ্বালানোই ছিল। প্রাথমিক অনুমান সেখান থেকেই শর্টসার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায়। যে সময় আগুন লাগার ঘটনাটি ঘটে সেসময় ওই বৃদ্ধার অসুস্থ ছেলে বাথরুমে ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরা ছুটে আসেন এবং ঘরের ভিতরে আগুন জ্বলছে দেখতে পান। স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেন রায়গঞ্জ দমকলে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনার পাশাপাশি ঘরের ভিতর থেকে উদ্ধার করে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে। এদিকে  বাথরুমে থাকা ছেলে বাইরের চিৎকার চেঁচামেচি শুনে নিজে বাইরে বেরিয়ে আসতে পারলেও অসুস্থতার কারনে মাকে একা উদ্ধার করতে পারেন নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর বরুন বন্দোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনায়  রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।


from বাংলা খবর http://bit.ly/2WDjQmM

No comments