কয়েকটা পেনসিল, একটা কাগজ এবং টেফলন টেপ! ব্যস! ওতেই চিড়িক দিয়ে উঠবে বিদ্যুৎ! যা দিয়ে একটা রিমোট চালানোর মতো কাজ সারা যাবে স্বচ্ছন্দে।
এই লক্ষ্যেই এখন নিজেদের ব্যাপৃত রেখেছেন সুইজারল্যান্ডের গবেষকরা। টোকিও ইউনিভার্সিটির সঙ্গে হাত মিলিয়ে তারা ফেলে দেওয়া জিনিস থেকে বিদ্যুৎ উৎপাদনের খেলায় মেতেছেন।
সে না হয় হল। কিন্তু, পেনসিল, কাগজ আর টেফলন দিয়ে কিভাবে উৎপন্ন হতে পারে বিদ্যুৎ?
হিসেব সহজ, বলছেন গবেষকরা। প্রথমে কাগজের এক পিঠে লাগাতে হবে পেনসিলগুলোকে। অন্য পিঠে লাগাতে হবে টেফলনের প্রলেপ। তারপর দুটো কাগজকে জুড়ে দিতে হবে স্যান্ডউইচের মতো করে।
এরপর একটা আঙুল দিয়ে দুটো জোড়া কাগজকে একটু ঘষে দিলেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। পজিটিভ কাগজ থেকে আর নেগেটিভ টেফলন থেকে।
from Daily Bangla http://bit.ly/2Q2ZmRU

No comments