প্রেমে পড়লে ঘুমের বারোটা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রেমে পড়লে ঘুমের বারোটা

আপনি কি এমন সময়ের কথা মনে করতে পারেন, যখন প্রেমে পড়ার কারণে ঠিকমতো ঘুমাতে পারেননি? আপনি হয়তো জানেন প্রেমে পড়ার সঙ্গে উল্লসিত হওয়া, গভীর আবেগপ্রবণতা ও চরম আনন্দ পাওয়ার একটি সম্পর্ক রয়েছে। কিন্তু আপনার প্রিয়জন যদি এ রকম অনুভব না ক…



আপনি কি এমন সময়ের কথা মনে করতে পারেন, যখন প্রেমে পড়ার কারণে ঠিকমতো ঘুমাতে পারেননি? আপনি হয়তো জানেন প্রেমে পড়ার সঙ্গে উল্লসিত হওয়া, গভীর আবেগপ্রবণতা ও চরম আনন্দ পাওয়ার একটি সম্পর্ক রয়েছে। কিন্তু আপনার প্রিয়জন যদি এ রকম অনুভব না করেন, তাহলে উল্লিখিত বিষয়গুলো বিষাদ ও হতাশায় রূপ নেয়। প্রেমে পড়লে মানুষের মনোযোগ শুধু সেদিকেই নিবিষ্ট থাকে। এ সময় মস্তিষ্কের ডোপামাইন এলাকায় কাজের পরিমাণ বেড়ে যায়। এতে সে রাতে কম ঘুমায়।

সুইজারল্যান্ডের গবেষক অধ্যাপক স্যার ব্রেন্ড ও তার সহকর্মীরা তাদের দেশের কিশোর বয়সের ছেলেমেয়েদের ভালোবাসার ওপর গবেষণা করেছেন। গবেষকরা দেখতে পান যারা প্রেম করেন না, তাদের তুলনায় যারা প্রেম করছেন, তারা গড়ে ১ ঘণ্টা কম ঘুমান। যে যত বেশি প্রেমে মগ্ন, তার ঘুম তত কম হয়।

মি. গ্র্যান্ড এ ব্যাপারে ইরানে দুটি গবেষণা পরিচালনা করেন। গবেষণা দুটি ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সাইকিয়াট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ নামক জার্নালে প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, ইরানে ভালোবাসার সঙ্গে কম ঘুমের সম্পর্ক নেই বললেই চলে। সেখানে প্রেম করা, না করা উভয় মানুষই সমান ঘুমায়।

ইরান ও সুইজারল্যান্ডের গবেষণার এ বিপরীতমুখী ফলাফলের বর্ণনা দিতে গিয়ে গবেষকরা বলেন, ইরান ও সুইজারল্যান্ডের ভালোবাসার ধরনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ইরানে ভালোবাসা খুব সাধারণ হয় আর সুইজারল্যান্ডে অতিমাত্রায় রোমান্টিক হয় এবং উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। এমনকি গবেষকরা অনুমান করেন ইরানের ছেলেমেয়েদের ঘুমের ওপর পারিবারিক প্রভাব রয়েছে। তাই দুই দেশের গবেষণার মধ্যে এ পার্থক্য দেখা গেছে বলে তারা মত দেন।

গবেষণাগুলো অপেক্ষাকৃত কম বয়সী নর-নারীর ওপর পরিচালনা করা হয়। খুব সম্ভবত ২৫ বছরের বেশি কারো ওপর এই গবেষণা করা হয়নি। আপনি যেকোনো বয়সে প্রেমে পড়তে পারেন। তাই আপনার জন্য এখানে কোনো গবেষণা নেই। যাহোক, প্রেমে পড়ার কারণে আপনার ঘুম কমে গেলে চিন্তার কারণ নেই, বরং ব্যাপারটি উপভোগ করে যান।


from Daily Bangla http://bit.ly/2wgMEWw

No comments