দীর্ঘায়ু হতে চান? বৃদ্ধ বয়সে থাকুন পরিবারের সাথে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘায়ু হতে চান? বৃদ্ধ বয়সে থাকুন পরিবারের সাথে

বৃদ্ধ বয়সে যারা পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন রাখেন তারা যারা শুধু বন্ধু পরিবেষ্টিত থাকেন তাদের চেয়ে দীর্ঘায়ু হন। নতুন এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
ওই গবেষণায় নেতৃত্বদানকারী জেমস ইভেনিউক বলেন, “গবেষণায় আমরা দেখতে পেয়েছি য…



বৃদ্ধ বয়সে যারা পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন রাখেন তারা যারা শুধু বন্ধু পরিবেষ্টিত থাকেন তাদের চেয়ে দীর্ঘায়ু হন। নতুন এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
ওই গবেষণায় নেতৃত্বদানকারী জেমস ইভেনিউক বলেন, “গবেষণায় আমরা দেখতে পেয়েছি যাদের নেটওয়ার্কে বেশি সংখ্যক পরিবার থাকে এবং বৃদ্ধ বয়সে যারা পরিবারের কাছাকাছি থাকেন তারা দীর্ঘায়ু হন।”
ওয়াশিংটনের সিয়াটলে ২০ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত আমেরিকান সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশন (এএসএস) এর ১১১তম বার্ষিক বৈঠকে ওই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গবেষণায় দেখা গেছে, বয়স্কদের যারা বিবাহ বহির্ভুত পারিবারিক সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন আগামী ৫ বছরের মধ্যেই তাদের মৃত্যু ঝুঁকি ৬%। আর যারা পারিবারিক সদস্যদের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকার কথা বলেছেন, তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে ১৪%।
ওই গবেষণায় আরো দেখা যায়, যাদের নেটওয়ার্কে এমনকি ঘনিষ্ঠতা ছাড়াই পারিবারিক সদস্যের সংখ্যা বেশি তাদের অকাল মৃত্যুর ঝুঁকি কম।
গবেষণায় এও প্রমাণিত হয়েছে, আবেগগত বন্ধন ছাড়া সাধারণ সামাজিক সম্পর্কের মাধ্যমেও দীর্ঘায়ু হওয়ার মতো উপকারীতা লাভ করা যায়।
ইভেনিউক বলেন, তিনি এটা জেনে আশ্চর্যান্বিত হয়েছেন, পারিবারিক সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বেশি সংখ্যক আত্মীয়-স্বজনকে আস্থাভাজন হিসেবে পেলে মৃত্যুর ঝুঁকি কমে আসে। কিন্তু বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতার ফলেও এই একই জিনিস সত্য হয় না।
ইভেনিউক বলেন, তাদের গবেষণা থেকেই দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের গুরুত্ব অনুধাবন করা যায়।


from Daily Bangla http://bit.ly/2Hi5pOA

No comments