নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ-স্কুল খোলার দাবীতে কোচবিহারের রাজারহাটে জাতীয় সড়ক অবরোধ করল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে ৩১ নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।আজ দুপুর ১২টা নাগাদ কোচবিহার ২ নং ব্লকের রাজারহাট মোড়ে পথ অবরোধ করেন রাজারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।ঘটনায় খবর পেয়ে ছুটে যায় পুন্ডিবাড়ী থানার পুলিশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনের ফলে কোচবিহার থেকে জলপাইগুড়ি,শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, সোনাপুর, পুন্ডিবাড়ী যাবার গাড়ী গুলি আটকে পড়ে।গত ৩রা মে থেকে আগামী ৩০জুন পর্যন্ত রাজ্যের সরকারী ও সরকার পোষিত বিদ্যালয় গুলিতে ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। প্রায় ২ মাস ব্যাপী এই ছুটির ফলে ছাত্র ছাত্রী এবং তাদের অবিভাবকদের ক্ষোভ শুরু হয়।তাই দীর্ঘ এই গরমের ছুটি প্রত্যাহারের দাবী নিয়ে এদিন পথ অবরোধে সামিল হয় স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের দাবী, দীর্ঘদিন ধরে স্কুল ছুটি থাকলে কোনোভাবেই সিলেবাস শেষ হবে না।
from বাংলা খবর http://bit.ly/2vXsJMu

No comments