নদিয়ায় খুন হল বিজেপি কর্মী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদিয়ায় খুন হল বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ- নির্বাচনের ফলাফলের পর নদিয়ায় খুন হল বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম সন্তু ঘোষ। তার বাড়ি নদিয়ার চাকদহ থানার 19 নম্বর ওয়ার্ডের তপবন এলাকায়। শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পর কিছু পরিচিতের সাথ…



নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ- নির্বাচনের ফলাফলের পর নদিয়ায় খুন হল বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম সন্তু ঘোষ। তার বাড়ি নদিয়ার চাকদহ থানার 19 নম্বর ওয়ার্ডের তপবন এলাকায়। শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পর কিছু পরিচিতের সাথে মাঠে কথা বলতে যায়। এরপরই গুলির আওয়াজ শুনে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখতে পায় গলায় গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে সন্তু। তৎক্ষণাৎ সেখান থেকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বিজেপি সূত্রে খবর মৃত সন্তু সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বিজেপি কর্মীকে খুন করেছে বলে অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবীতে চাকদা থানায় রাতেই বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা।


from বাংলা খবর http://bit.ly/2EthpMA

No comments