নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে মঙলবার একিই দিনে ঘটল পৃথক দুইটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ফালাকাটার কলেজ ডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। মৃতার নাম ডলি সুত্রধর(রক্ষিত) । গতকাল রাত 1 টা নাগাদ ঘর থেকে উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অপর দিকে সংশ্লিষ্ট ব্লকের ৬ মাইল এলাকা থেকে আজ সকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। তাকে তার বাড়ির পাশে একটি নির্মীয়মান বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অস্বাভাবিক জোড়া মৃত্যুর কারন জানা যায়নি। তদন্তে নেমেছে ফালাকাটা থানার পুলিশ। মৃতদেহ দুটি আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2LHPOND

No comments