নবজাতকের ৭টি সংক্রমনের বিপদ চিহ্ন! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবজাতকের ৭টি সংক্রমনের বিপদ চিহ্ন!

কোন লক্ষণগুলো নবজাতক শিশুদের বিপদের চিহ্ন তা সম্পর্কে যদি মা-বাবার জানা থাকে তাহলে শিশুকে বিপদের হাত থেকে রক্ষা করা যাবে। সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে শিশুর আর তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তাই প্রত্যেক সচেতন মা-বাবার শিশুর বিপদের চি…



কোন লক্ষণগুলো নবজাতক শিশুদের বিপদের চিহ্ন তা সম্পর্কে যদি মা-বাবার জানা থাকে তাহলে শিশুকে বিপদের হাত থেকে রক্ষা করা যাবে। সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে শিশুর আর তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তাই প্রত্যেক সচেতন মা-বাবার শিশুর বিপদের চিহ্নগুলো জেনে রাখা উচিত। 

শ্বাসকষ্ট:

শ্বাসনালির স্বাভাবিক কার্যকে বিঘ্নিত করে ভাইরাসের আক্রমণকে সহজ করে দেয়। ফলে এসময় শিশুদের শ্বাসকষ্ট বেড়ে যায়। এর সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলাবালি বৃদ্ধিসহ নানা কারণে শীতে শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়। সুতরাং শিশুর শ্বাসকষ্ট হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিন।

খিঁচুনি:

মস্তিষ্কের স্বাভাবিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে খিঁচুনি হয়। মারাত্মক সংক্রমণ, যেমন—মেনিনজাইটিস, মাথায় আঘাত এবং উচ্চমাত্রার জ্বর পাঁচ বছর বয়সের নিচের শিশুদের মস্তিষ্কে উত্তেজনা ঘটায়। এতে খিঁচুনি হতে পারে। খিঁচুনির সময় বাচ্চার শরীর গরম থাকলে তার কাপড়চোপড় খুলে ফেলুন এবং তাকে ঠান্ডা রাখুন। দ্রুত শিশুকে এই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে নিন।

জন্ডিস:

অধিকাংশ নবজাতকেরই জন্মের পর জন্ডিস হতে দেখা যায়। সময় মতো এর চিকিৎসা না নিলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। নবজাতকের স্বাভাবিক যে জন্ডিস সেটির ক্ষেত্রে দেখা যাবে তিন থেকে চার দিন পর শরীর হলুদ হয়ে যাচ্ছে। প্রথমে চেহারা হলুদ হয়ে যাবে, এরপর হাতে, পায়ে হলুদ আসবে, বুক ও পেটে হলুদ হবে। সর্বশেষে পায়ের তলায় এবং হাতের তালু হলুদ হয়ে যাবে। এ ছাড়া প্রস্রাবও হলুদ হয়ে যাবে। এটা দিয়ে বোঝা যাবে।

নড়াচড়া কম করছে:

শিশু নড়াচড়া কম করলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। সংক্রমণের ফলে শিশু নড়াচড়া কম করে।

নাভিতে সংক্রমণ:

নাভিতে সংক্রমণের কিছু দেখলে দ্রুত চিকিৎসকের কাছে নিন। না হয় নবজাতকের বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে।

অতি দ্রুত শ্বাস ফেলা:

শিশু অতি দ্রুত শ্বাস ফেলা লক্ষণ মোটেই ভালো নয়। তাই এমন কিছু শিশুর ভেতর লক্ষ্য করলে দ্রুত হাসপাতালে নিন।

তাপমাত্রা:

শিশুর শরীরে ৯৯.৫ ডিগ্রির উপর তাপমাত্রা বা ৯৫.৯ ডিগ্রির নিচে তাপমাত্রা যদি লক্ষ করেন তাহলে শিশুকে দ্রুত হাসপাতালে নিন এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুণ।


from Daily Bangla http://bit.ly/2VrFCZp

No comments