নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে আজ প্রচারে ঝড় তুললেন তৃনমূল কংগ্রেস প্রার্থী আবদুল করিম চৌধুরী। আজ দলীয় নেতা, কর্মীদের সাথে নিয়ে ইসলামপুর শহরের পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন প্রবীন রাজনীতিবিদ নয় বারের বিধায়ক তৃনমূল কংগ্রেস প্রার্থী আবদুল করিম চৌধুরী। সর্বক্ষনের প্রচার সঙ্গী ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক কানাইয়ালালকে সাথে নিয়ে হুডখোলা জিপে চেপে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে ঝড় তুললেন তৃনমূল প্রার্থী আবদুল করিম সাহেব। আগামী ১৯ মে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার উপনির্বাচন। এবারে এই উপনির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ইসলামপুরের নয় বারের বিধায়ক প্রবীন রাজনীতিবিদ আবদুল করিম চৌধুরী। গতবারের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন। আর সে কারনেই ইসলামপুর বিধানসভার উপনির্বাচন। গতকালই প্রার্থী করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করে গিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক কানাইয়ালালকে সাথে নিয়ে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী আবদুল করিম চৌধুরী।
from বাংলা খবর http://bit.ly/2YvPVNS

No comments