ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে। এটি শারীরিক অনুশীলনের কার্যক্ষমতাও বাড়ায় এবং সিওপিডি রোগীদের উন্নতিও ঘটায়।
গবেষণার জন্য ৬০ জন সিওপিডি রোগীকে দৈবচয়নের ভিত্তিতে দুটি ভাগে বেছে নেয়া হয়। এরপর একটি গ্রুপকে যোগ ব্যায়াম শেখানো হয়। বাকি গ্রুপকে ‘পালমোনারি রিহ্যাবিলিটেশন’ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাদের রোগ নিরাময়ে অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এতে ফুসফুসের উন্নতিতে যোগ ব্যায়াম ও ‘পালমোনারি রিহ্যাবিলিটেশন’র যথেষ্ট উপকারিতা প্রমাণিত হয়।
অংশগ্রহণকারীদের বিভিন্ন আসন, প্রাণায়াম, মেডিটেশন ও রিল্যাক্সেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তাদের ফুসফুসের কার্যক্ষমতা যথেষ্ট বাড়ে বলে গবেষকরা উল্লেখ করেন।
from Daily Bangla http://bit.ly/2WZSqIb

No comments