জন্মবিরতিকরণ উপাদান কনডমের সবচেয়ে বড় সুবিধা এটা যৌনবাহিত যেকোনো রোগ থেকে সঙ্গম সময়ে নিরাপত্তা দেয়। অবাঞ্চিত গর্ভধারনের হাত থেকেও রক্ষা করে।
নিরাপদ যৌন-জীবনের জন্য পুরুষদের কনডম ব্যবহারের পক্ষে ব্যাপক প্রচার থাকলেও অনেক পুরুষই এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিশেষ করে ভারতীয় পুরুষদের কনডম ব্যবহারের রয়েছে অনীহা। বিভিন্ন সমীক্ষা বলছে, ভারতীয় পুরুষরা সঙ্গম সময় নিজেদেরকে কনডমের মোড়কে জড়াতে চান না। তা সে নিশ্চিন্তের বৈবাহিক সম্পর্ক হোক, বা একরাতের রোমাঞ্চ হোক।
কিন্তু কেন এই মানসিকতা ভারতীয় পুরুষের? জেনে নিন ৫টি কারণ—
• যৌন সঙ্গমের ক্ষেত্রে ভারতীয় পুরুষ কোনও রকম আপসের রাস্তায় হাঁটতে নারাজ। ভারতীয় মানসিকতায় পুরুষদের কনডম ব্যবহারের থেকে মহিলাদের গর্ভনিরোধক পিল গ্রহণ করাই প্রত্যাশিত।
• প্রতিটি ভারতীয় পুরুষের মধ্যে কমবেশি একটা পিতৃসুলভ মানসিকতা থাকে। সাধারণত ভারতীয় পুরুষ বিশ্বের বাকি পুরুষের তুলনায় একটু বেশিই সংসারী হয়ে থাকেন। তাই, সম্পর্কের ক্ষেত্রে সন্তান চলে এলেও তাঁরা মাথা ঘামাতে নারাজ। জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে গড়পরতা ভারতীয়দের সচেতনতা বরাবরই কম।
• ভারতীয়রা সাধারণত কৃত্রিমতায় বিশ্বাস করেন না। তাই মিলনের সময়ে কোনও কৃত্রিম স্পর্শ তাঁরা উপভোগ করেন না।
• ২০০৬-এ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর একটি সমীক্ষা বলছে, সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আন্তর্জাতিক সাইজের কনডম প্রস্তুত করে। ঘটনাচক্রে গড়পরতা ভারতীয় পুরুষদের কাছে তা প্রয়োজনের তুলনায় বড় হয়। এটাও কনডমে অনীহা তৈরি হওয়ার একটা বড় কারণ।
• একাধিক কনডমের বিজ্ঞাপন সাধারণত অস্বস্তিতে ফেলে ভারতীয়দের। বেশিরভাগ ভারতীয় পরিবারই কনডমের প্যাকেট লুকিয়ে কেনেন এবং সাবধানে রাখেন। বিছানার পাশে বা ড্রেসিং টেবিলে কনডমের প্যাকেট ফেলে রাখার মতো সাহস ভারতীয়রা আজও অর্জন করতে পারেননি। তাই স্বাভাবিকভাবে কনডম নিয়ে স্বচ্ছন্দ হতে পারেন না ভারতীয় পুরুষ।
from Daily Bangla http://bit.ly/2Lj96J7

No comments