অসুস্থ অমিতাভ বচ্চন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অসুস্থ অমিতাভ বচ্চন

অসুস্থ অবস্থায় বিশ্রামে আছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। গত রোববার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বিগ বি নিজেই। টুইটারে গত রোববার টুইট করে তিনি লিখেছেন, ‘ব্যাথায় কাবু, জলসা…


অসুস্থ অবস্থায় বিশ্রামে আছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। গত রোববার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বিগ বি নিজেই। টুইটারে গত রোববার টুইট করে তিনি লিখেছেন, ‘ব্যাথায় কাবু, জলসায় আসতে পারছি না’।

জানা গেছে, সপ্তাহের প্রতি রোববার মুম্বাইয়ে জলসা বসে। জলসার বাইরে ভিড় করেন অমিতাভের অসংখ্য ভক্ত। কিছুক্ষণের জন্য এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়ান এ অভিনেতা। এটাই তার নিয়মিত রুটিন। কিন্তু তার ব্যতয় ঘটল রোববার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার থেকে ব্যাথায় কাবু অমিতাভ বচ্চন। তার বিশ্রাম প্রয়োজন। সোমবার পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো কিছু জানা যায়নি। তবে অমিতাভ বচ্চনের সুস্থতার অপেক্ষায় পুরো বলিউড।


from Daily Bangla http://bit.ly/2HgmRD6

No comments