অবশেষে ফাঁস হলো কোথায় হানিমুনে শ্রাবন্তী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে ফাঁস হলো কোথায় হানিমুনে শ্রাবন্তী

বিয়ের আগে থেকেই রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর প্রেম নিয়ে কিছু কম জল গোলা হয়নি। তারপর রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা স্বভাবতই অভিনেত্রীর তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনা শুরু করেন। তবে এই সমস্ত বিতর্কে শ্রাবন্ত…



বিয়ের আগে থেকেই রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর প্রেম নিয়ে কিছু কম জল গোলা হয়নি। তারপর রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা স্বভাবতই অভিনেত্রীর তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনা শুরু করেন। তবে এই সমস্ত বিতর্কে শ্রাবন্তীর পাশে দাঁড়ান টলি পাড়ার অনেকেই। অকারণে কারোর ব্য়ক্তিগত জীবন নিয়ে এহেন আক্রমণের কড়া জবাব দেন অনেক তারকাই। তবে সব বিতর্ককে পিছনে ফেলে চণ্ডীগড়ে গিয়ে চুপিসারে ভালোবাসার মানুষের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন অভিনেত্রী।

বিয়ের পর রোশনের সঙ্গে মধুচন্দ্রিমার জন্যও উড়ে গিয়েছেন শ্রাবন্তী। মাঝে মধ্যেই তিনি এবং রোশন দুজনেই একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাঁরা।

যদিও তাঁরা কোথায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সেকথা গোপনই রেখেছেন শ্রাবন্তী ও রোশন। অনেক ছবির ক্যাপশানে লিখেছেন এই পৃথিবীর কোনও একটা জায়গা। তবে তাঁরা যেখানেই থাকুন না কেন, একে অপরের সঙ্গে সময়টা যে মন্দ কাটছে না তা তাঁদের ছবি দেখলেই বেশ বোঝা যাচ্ছে। কখনও একসঙ্গে চা খেয়ে, কখনওবা একসঙ্গে খড়ের গাদায় বসে একে অপরের দিব্যি সুন্দর সময় কাটছে শ্রাবন্তী-রোশনের।

যদিও জায়গাটা ঠিক কোথায় তা শ্রাবন্তী ও রোশন লুকিয়ে রাখার চেষ্টা করছেন ঠিকই, তবে রোশনের এই ইনস্টাগ্রাম পোস্ট থেকে অনুমান করা যায় শ্রাবন্তী ও রোশন রয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী বালি-তে। রোশনের ছবিতে লোকেশনে লেখা রয়েছে Coffe Luwak Alas Arum Agro, যেটি রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে। যদিও ইনস্টাগ্রামে তাঁদের ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন তাঁরা ইন্দোনেশিয়াতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন।


from Daily Bangla http://bit.ly/2VMhnoY

No comments