প্রিয় মানুষটি দূরে থাকলে সম্পর্ক কেমন হয়? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রিয় মানুষটি দূরে থাকলে সম্পর্ক কেমন হয়?

প্রিয় মানুষটি যখন ‘দূরে চলে যায় তখন সম্পর্কটি কেমন হয় বা সময়গুলো কেমন কাটে? পরবাসী, প্রবাসী বা দূরবাসী যেখানেই থাকুক আপনার মনের মানুষটি, এই সম্পর্কের আবেগপ্রসূত অনুভূতিগুলো হয় অনেক গভীর। এই সম্পর্কের সবচেয়ে ভালো ৯টি দিক আপনাদের …



প্রিয় মানুষটি যখন ‘দূরে চলে যায় তখন সম্পর্কটি কেমন হয় বা সময়গুলো কেমন কাটে? পরবাসী, প্রবাসী বা দূরবাসী যেখানেই থাকুক আপনার মনের মানুষটি, এই সম্পর্কের আবেগপ্রসূত অনুভূতিগুলো হয় অনেক গভীর। এই সম্পর্কের সবচেয়ে ভালো ৯টি দিক আপনাদের সামনে তুলে ধরছেন বিশেষজ্ঞরা।

১. সম্পর্কটি অবশ্যই স্পেশাল
দুজন দুই প্রান্তে থেকে সম্পর্কটি ধারণ ও লালন করাটা অনেক অর্থপূর্ণ। এ ক্ষেত্রে দুজন মানুষ সময় এবং দূরত্বের ভিন্নতায় থেকে একই অনুভূতি অনুভব করেন। দৈহিকভাবে দুজন যখন দীর্ঘসময় পৃথক হয়ে আছেন, তখন দুজনের প্রতি দুজনের মনের টান ব্যাপক গভীর হয়।

২. অদ্ভুত আবেগময় যোগাযোগ
দূরে থাকার ফলে দুজনের মধ্যে দারুণ যোগাযোগের প্রয়োজন হয়। দুজনের মধ্যে যখন কথোপকথন হয়, তখন তা হয় ব্যাপক আবেগপ্রসূত। তাদের কণ্ঠের আবেগ, ভালোবাসার প্রকাশ এবং অঙ্গভঙ্গী হয় প্রেমময়। তাদের মধ্যে এক-একটা টেক্সট মেসেজ হয় এক-একটা সত্যিকার ভালোবাসার গভীরতম প্রকাশ।

৩. একাকীত্বের স্বাধীনতা
অবশ্যই দুজন একা থাকার স্বাধীনতাও উপভোগ করেন। আবার দুজনের থেকে দুজন বিচ্ছিন্ন থেকেও এক ভিন্নমাত্রার যন্ত্রণা উপভোগ করেন। যেহেতু প্রেমিক এবং প্রেমিকার দুজনকে সময় দিতে হয় না, সে ক্ষেত্রে তারা দুজনই পরিবার এবং নিজের কাজে বেশি সময় দিতে পারেন।

৪. বিশ্বাস
দুজন দূরে থেকেও দুজনকে যেভাবে বিশ্বাস করেন তা বিস্ময়কর। কাছে থেকেও যেখানে মানুষের মাঝে অহরহ অবিশ্বাসের জন্ম নেয়, সেখানে দূরে থাকার পরও বিশ্বাসের এমন চর্চা সত্যিই দারুণ এক ব্যাপার। অর্থাৎ দূর সম্পর্কের মাঝে বিশ্বাসের ব্যাপকতা অনেক বেশি থাকে। দুজন কার সঙ্গে ঘুরছে, কীভাবে সময় কাটাচ্ছে এসব নিয়ে দুজনের মধ্যে কোনো সংশয় থাকে না। কাজেই এই সম্পর্কে অবিশ্বাস্যরকম বিশ্বাসের উপস্থিতি থাকে।

৫. ঘোরাঘুরি
দুই প্রান্তের দুজনের মধ্যে যদি দেখা করার সুযোগ থাকে তবে এ ক্ষেত্র দুজনেরই সুন্দর সব স্থানে ঘোরাঘুরির সুযোগ সৃষ্টি হয়। যে যেখানে থাকেন সেখানে তো যাওয়া হবেই, বরং তারা নিজেরা পরিকল্পনা করে নতুন নতুন স্থানে দেখা করতে পারেন। এই সাক্ষাৎগুলো হয় দারুণ বৈচিত্র্যময় এবং রোমাঞ্চকর।

৬. উদ্যোগী প্রচেষ্টা
দুজনের জন্য দুজনের কিছু করা বা দেখা করার জন্য দুজনকেই কিছু উদ্যোগ নিতে হয়। এ সময় দুজনের নানা প্রচেষ্টা এবং কর্মদ্যোগ এই সম্পর্ককে আরো উদ্যোমী করে তোলে। হঠাৎ করে তার কণ্ঠ শোনার ইচ্ছে পূরণে ফোনে চেষ্টা শুরু করা, তার জন্য কোনো উপহার পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা অথবা যেকোনো কিছু করতেই দুজনেরই উদ্যোগী প্রচেষ্টা আনন্দময়তায় পরিপূর্ণ থাকে।

৭. সহজ-স্বাভাবিক থাকা
এটি দুজনের জন্যই ব্যক্তিগত গোপন বিষয়। প্রেমিক-প্রেমিকা কাছাকাছি থাকলে নিজেদের কতো যত্ন-আত্তি করতে হয়। মেয়েদের সব সময় রূপচর্চার বিষয়টি মাথায় রাখতে হয়। ছেলেদের একটু টিপটপ থাকতে হয়। দূরে থাকলে অন্তত এসব বিষয়ের যন্ত্রণা থেকে কিছুটা দূরে থাকা যায়। বিষয়টি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়।

৮. অমূল্য স্মৃতি
দুজন দূরে থাকলে তাদের সাধারণ স্মৃতিগুলো হয়ে ওঠে অনন্য সাধারণ। তারা খুটিনাটি স্মৃতি নিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারেন। এসব স্মৃতিই তাদের খারাপ সময়গুলোতে বাঁচার আশা যোগায়। আবার একইসঙ্গে দুজনের প্রতি দুজনের গভীর ভালোবাসার অনুভূতিগুলোই আবার অনুভব করতে শেখায়।

৯. এক হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকা
দূরে থাকলে দুজনের অপেক্ষায় থাকেন কখন তারা একসঙ্গে হবেন। দুজনের স্পর্শ এবং সঙ্গ উপভোগের এই তাড়না দারুণ এক অনুভূতি। দেখার সময় যতোই গড়িয়ে আসে, দুজন ততোই অনুভব করতে পারেন তারা একে-অপরকে কতোটা চান।


from Daily Bangla http://bit.ly/2X27Tre

No comments