ঐশ্বরিয়ার গায়েও হাত উঠিয়েছিলেন সালমান - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঐশ্বরিয়ার গায়েও হাত উঠিয়েছিলেন সালমান

!

বিগ বস ৫ চলাকালীন সালমান খান তাকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, শো চলাকালীন সালমান তার গায়ে হাত তুলেছিলেন! এবার এমনই অভিযোগ করলেন ভারতের টেলিভিশন অভিনেতা আকাশদ্বীপ সায়গল।

আকাশদ্বীপের আরও অভিযোগ, তার ভাবমূর্তি নষ্ট ক…

!

বিগ বস ৫ চলাকালীন সালমান খান তাকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, শো চলাকালীন সালমান তার গায়ে হাত তুলেছিলেন! এবার এমনই অভিযোগ করলেন ভারতের টেলিভিশন অভিনেতা আকাশদ্বীপ সায়গল।

আকাশদ্বীপের আরও অভিযোগ, তার ভাবমূর্তি নষ্ট করতে একেবারে উঠেপড়ে লেগেছিলেন সালমান। স্মৃতি ইরানি অভিনীত ‘কিউ কি শাস ভি কভি বহু থি’ মেগা সিরিয়ালে কাজ করে বেশ পরিচিতি অর্জন করেছেন আকাশদ্বীপ।

সালমান খানের বিরুদ্ধে অন্য অভিনেতার গায়ে হাত ওঠানোর অভিযোগ এবারই প্রথমবার নয়। এর আগে ঐশ্বরিয়া রাই এর গায়েও নাকি হাত উঠিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।

সালটা ২০০২। সূত্রের খবর অনুযায়ী, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তার গায়ে হাত তুলেছিলেন সালমান। প্রাক্তন বিশ্ব সুন্দরির অভিযোগ ছিলো, ২০০২ সালে সালমানের সঙ্গে ব্রেকআপের পর একদিন ঐশ্বরিয়াকে ডেকে পাঠান সালমান। আর তারপরই নাকি তাকে অপমান করেন তিনি।

শুধু তাই নয়, ওই সময় সহ-অভিনেতা শাহরুখ খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও ঐশ্বরিয়াকে অপবাদ দেন সালমান।

যদিও ঐশ্বরিয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেন সালমান খান। তিনি পাল্টা দাবি করেন, ঐশ্বরিয়াকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু তার সঙ্গে মুখেই কথা কাটাকাটি হয়েছিল তার। ঐশ্বরিয়ার গায়ে হাত তোলেননি তিনি।

আর ঐশ্বরিয়া এবং তিনি দু’জন দু’জনকে ভালবাসতেন বলেই কথা কাটাকাটি হয়েছিল তাদের মধ্যে। শুধু তাই নয়, কোনও সম্পর্কে রাগ-অভিমান না থাকলে, সেই সম্পর্ক কখনও টেকে না বলেও ওই সময় দাবি করেন সালমান।


from Daily Bangla http://bit.ly/2VJyV98

No comments