নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- সল্টলেকের বিসি ৭৯ বাড়ি থেকে এক যুবকের রহস্য মৃত্যু ।ঘরের ভিতর থেকে হাতের শিরা কাটা অবস্থায় মৃত দেহ উদ্ধার হয়।মৃত যুবকের নাম তীর্থঙ্কর মুখার্জী।কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে বিধান নগর উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর আজ দুপুরে বাবা তাকে ডাকতে গেলে দেখে ঘরের মেঝেতে পড়ে আছে ।বা হাতের শিরা কাটা ।এর পরই চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ওই অবস্থা দেখে উত্তর থানায় খবর দেয়।পুলিশ এসে ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।আগামীকাল মৃতদেহের ময়না তদন্ত করা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করছে উত্তর থানার পুলিশ।
from বাংলা খবর http://bit.ly/2VgxomJ

No comments