যে ৭ কারণে মেয়েরা আপনাকে পাত্তা দেয় না - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যে ৭ কারণে মেয়েরা আপনাকে পাত্তা দেয় না

মেয়েদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে বিপাকে পড়েন অনেক পুরুষই। যতই মেয়েদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন আপনি, ততই যেন দূরে সরে যায় তারা। কিন্তু কেন হয় এমনটা? এমন ৭টি সম্ভাব্য কারণের কথা, যেগুলির জন্য মেয়েরা আপনাকে এড়িয়ে চলতে পারে—

১. ম…



মেয়েদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে বিপাকে পড়েন অনেক পুরুষই। যতই মেয়েদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন আপনি, ততই যেন দূরে সরে যায় তারা। কিন্তু কেন হয় এমনটা? এমন ৭টি সম্ভাব্য কারণের কথা, যেগুলির জন্য মেয়েরা আপনাকে এড়িয়ে চলতে পারে—

১. মেয়েদের দেখলেই আপনি ঘাবড়ে যান। মেয়েদের সঙ্গে মেলামেশায় আপনি তেমন অভ্যস্ত নন। ফলে মেয়েদের সঙ্গে কথা বলার সময় এলেই আপনি ঘেমে নেয়ে একসা হন। মেয়েরাও তাই আপনাকে এড়িয়েই চলে।

২. কোনও মেয়ে আপনার সঙ্গে একটু হেসে কথা বললেই আপনি ভেবে বসেন, সে নির্ঘাৎ আপনার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু আদপে অধিকাংশ ক্ষেত্রেই কেসটা তেমন নয়। ফলে আপনি যদি প্রেম-গদগদ হয়ে তার সঙ্গে মেলামেশা করতে শুরু করেন, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে।

৩. আপনি ভয়ানকভাবে পৌরুষের অহঙ্কারে ভোগেন। মেয়ে মানেই বোকা, ন্যাকা— এমনটাই ধারণা আপনার। এবং আপনার কথাবার্তা আচার-আচরণে সেই মানসিকতা প্রকাশও পেয়ে থাকে। স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলে।

৪. আপনার রসবোধ খুব খারাপ। কোনও মেয়ের সঙ্গে কী ধরনের রসিকতা করা উচিৎ, সেই জ্ঞান আপনার একেবারেই নেই। আপনি যদি এমন কোনও রসিকতা করেন যা অশালী‌ন, কিংবা মেয়েদের পক্ষে অপমানজনক, তা হলে মেয়েরা আপনাকে অপছন্দ করবেই।

৫. আপনি জানেন না কোথায় থামতে হবে। কোনও মেয়ে কখন আপনাকে এড়িয়ে যেতে চাইছে, কখন সে চাইছে একা থাকতে তা তো কোনও মেয়ে আপনাকে স্পষ্ট করে বলবে না, বরং তার আচরণ থেকে এটা আপনাকে নিজেকে‌ই বুঝে নিতে হবে। তা যদি না বোঝেন, তাহলে যে কোনও মেয়ের কাছে আপনি বিরক্তির কারণ হয়ে উঠবেন।

৬. আপনি সব সময়েই একজন প্রেমিকা জোটানোর জন্যে হন্যে হয়ে ঘুরছেন। ফলে যে কোনও মেয়ের সঙ্গেই আলাপ হোক না কেন, আপনি সেই মেয়েকে নিজের প্রেমিকা করে তোলার জন্য একেবারে উঠেপড়ে লাগেন। মেয়েটির পক্ষে এটি খুব অস্বস্তিকর অভিজ্ঞতা কিন্তু।

৭. আপনি নোংরা এবং অগোছালো স্বভাবের। খুব বিরল কিছু মেয়ে বাদে সাধারণভাবে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদেরই পছন্দ করে। কাজেই আপনি যদি নোংরা জামা, এলোমেলো চুল, কিংবা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে নারীসঙ্গ করতে যান, তা হলে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে— এটাই স্বাভাবিক।


from Daily Bangla http://bit.ly/2LOJB2O

No comments