শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রেফতার এক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রেফতার এক। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের সাদা পোশাকের পুলিশ এর কাছ…



নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রেফতার এক। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের সাদা পোশাকের পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে সাউথ কলোনি বাজার পার্শ্ববর্তী এলাকায় দুই তিনটি স্থানে অবাধে চলছে মদ বিক্রি। গোপন সূত্রে পাওয়া ওই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশের গাড়ি আটকে পুলিশের কাজে বাধা দেয় স্থানীয় সহ বেশ কয়েকজন। সেই সময় স্থানীয় সন্তোষ সাহানির নেতৃত্বে পুলিশের ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেআইনি মদ কারবারিদের মদত দিত অভিযুক্ত সন্তোষ সাহানি। শনিবার রাতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত সন্তোষ সাহানি কে গ্রেফতার করে। রবিবার অভিযুক্ত সন্তোষ সাহানি কে পাঠানো হল জলপাইগুড়ি আদালতে।


from বাংলা খবর http://bit.ly/2E4N6Me

No comments