উত্তর প্রদেশের মহিলা ডাকাত পরবর্তীকালে সাংসদ ফুলন দেবীকে নিয়ে তৈরি ছবি ‘দ্যা ব্যানডিট কুইন’-এ অভিনয় করেছিলেন অাসামের অভিনেত্রী সীমা বিশ্বাস। ছবিতে নগ্ন দৃশ্যের কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। আদৌ মুক্তি পাবে তো ছবি, প্রশ্ন দানা বেঁধেছিল অনেকের মনে। ঠিক কেমন ছিল সেসব দিন, কীরকম উৎকন্ঠার মধ্যে দিন কাটত, ছবিকে সাধারণ মানুষ কোন নজরে দেখেছিলেন সেসব নিয়ে কথা বললেন সীমা।
জানালেন, ছবিটির বিতর্কিত দৃশ্য নিয়ে নিজেও চিন্তিত ছিলেন। তাই তো ছবিটি পরিবারের সঙ্গে দেখতেও কুন্ঠিত বোধ করেন। রিলিজ়ের দুবছর আগে মা-বাবার সঙ্গে ছবিটি বাড়িতে দেখেছিলেন। বাইরের লোক যাতে জানতে না পারে সেজন্য ঘর বন্ধ করে, আলো নিভিয়ে ছবিটি চালানো হয়েছিল। সীমা চাননি ছবিটি শেষ হওয়ার পর বাবা-মা তাঁর চোখে চোখ রাখুক। মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলেন। হয়তো মা-বাবা ছবি দেখে খারাপ ভাববেন, এই ছিল তাঁর ধারণা। কিন্তু, তা হয়নি। বরং, সেদিন মেয়ের প্রশংসা করেছিলেন বাবা। বলেছিলেন, “এই চরিত্র আমাদের সীমাই একমাত্র করতে পারে।”
শেখর কাপুর পরিচালিত ছবিটিতে ফুলনদেবীর চরিত্রে সীমার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তার পিছনে অভিনেত্রীর অবদান অনস্বীকার্য। জঙ্গলে থাকার সময় পরপর দুদিন খেতে পাননি ফুলনদেবী। সেই দৃশ্যকে বাস্তবের মতো র্পদায় তুলে ধরতে নিজেও না খেয়ে ছিলেন সীমা। একজন দস্যুর মতো জীবনযাপনের জন্য পাড়া-প্রতিবেশীদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।
from Daily Bangla http://bit.ly/2IUzIOJ


No comments