নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- কালচিনির গাঙ্গুটিয়া চা বাগানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। জানা গিয়েছে, মৃতের নাম উমেশ শাউ। তিনি আটিয়াড়ি চা বাগানের বাসিন্দা। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে উমেশ শাউ তার বন্ধুদের সাথে গাঙ্গুটিয়া চা বাগানে যায়। সেখানে এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তা দেখে উমেশের বন্ধুরা সেখান থেকে পালিয়ে গিয়ে কালচিনি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে উমেশ শাউকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর কালচিনি থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
from বাংলা খবর http://bit.ly/2E6kySq

No comments