বিয়ের পরও ধর্মেন্দ্রকে ভালোবাসতেন জয়া বচ্চন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিয়ের পরও ধর্মেন্দ্রকে ভালোবাসতেন জয়া বচ্চন

বলিউডের চিরস্মরণীয় ছবির মধ্যে একটা হল রমেশ সিপ্পির ‘শোলে’। এই ছবি ১৯৭৫ সালে মুক্তি পায়। কিন্তু আজও এর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এই ছবিতে সর্বকালের সেরা চারজন সুপারস্টার ছিলেন। অমিতাভ বচ্চন‚ ধর্মেন্দ্র‚ জয়া বচ্চন এবং হেমা মালি…



বলিউডের চিরস্মরণীয় ছবির মধ্যে একটা হল রমেশ সিপ্পির ‘শোলে’। এই ছবি ১৯৭৫ সালে মুক্তি পায়। কিন্তু আজও এর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এই ছবিতে সর্বকালের সেরা চারজন সুপারস্টার ছিলেন। অমিতাভ বচ্চন‚ ধর্মেন্দ্র‚ জয়া বচ্চন এবং হেমা মালিনী। এছাড়াও এটা এমন একটা ছবি যেখানে দু’জোড়া রিয়েল লাইফ কাপল অভিনয় করেছেন।

এই ছবির মোটামুটি প্রতিটা চরিত্রই চিরস্মরণীয়। কিন্তু সবার ফেভারিট নিঃস্বন্দেহে বসন্তী‚ হেমা মালিনীকে এই চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু বড় বড় সিনেমাপ্রেমীরাও জানেন না জয়া বচ্চন‚ যাকে রাধার চরিত্রে দেখা যায়‚ উনি বসন্তীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। শুধুমাত্র ধর্মেন্দ্রের কারণে।

সম্প্রতি কফি উইথ করণ-এর একটা পুরনো এপিসোড ঘোরাফেরা করছে ইন্টারনেটে। এই এপিসোডের অতিথি ছিলেন হেমা মালিনী এবং জয়া বচ্চন। বলাই বাহুল্য শোলে ছবি নিয়ে অনেক কথাই বলেন তারা।

জয়া এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ আমার ইচ্ছা ছিল বসন্তীর চরিত্রে অভিনয় করার। কারণ আমি ধর্মেন্দ্রকে ভালোবাসতাম।’

এরপর উনি ধর্মেন্দ্রের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকারের অভিজ্ঞতার কথা জানান।  তিনি বলেন, আমি ধর্মেন্দ্রকে যখন প্রথমবার দেখি অমি এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে বলার নয়। তার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেওয়া হয়। সেই ঘরে একটা সোফা ছিল। আমি সেই সোফার পিছনে লুকিয়ে পড়ি। আমি বুঝতে পারছিলাম না কী করবো। তার সঙ্গে কী কথা বলবো। আমার এখনো মনে আছে উনি সেদিন কী পরেছিলেন। তাকে একটা সাদা প্যান্ট-শার্ট-এ গ্রিক দেবতার মতো দেখাচ্ছিল।

জয়া যে শুধুমাত্র ধর্মেন্দ্রের জন্য বসন্তীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তা শুনে বেশ অবাক লাগে। কারণ সেই সময় জয়া অমিতাভের সঙ্গে বিবাহিত তো ছিলেনই একই সঙ্গে উনি প্রেগন্যান্টও ছিলেন।


from Daily Bangla http://bit.ly/2VIGCfH

No comments