জয় শ্রী রাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জয় শ্রী রাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,১১মেঃ-জয় শ্রী রাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার বেতাই এলাকায়।আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার।সূত্রের খবর,শুক্রবার বিকেলে বেতাই এর বাসি…



নিজস্ব প্রতিনিধি,১মেঃ- জয় শ্রী রাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার বেতাই এলাকায়।আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার।সূত্রের খবর,শুক্রবার বিকেলে বেতাই এর বাসিন্দা অর্জুন হালদার নামের এক তৃণমূল কর্মী তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বাড়ী ফিরছিলেন।অভিযোগ,পথে কয়েকজন বিজেপি কর্মী তাকে দেখে জয় শ্রীরাম বলতে থাকে।অভিযোগ,এর পর অর্জুন হালদারকেও জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে ওই বিজেপি কর্মীরা।অভিযোগ,জয় শ্রীরাম বলতে অস্বীকার করায় ওই বিজেপি কর্মীরা অর্জুন বাবুকে মারধর করে।বর্তমানে অর্জুন হালদার তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় চার বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


from বাংলা খবর http://bit.ly/2PXJlN8

No comments