নগ্ন আর আবেদনময়ী হতে ভালো লাগে না - বললেন উর্বশী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নগ্ন আর আবেদনময়ী হতে ভালো লাগে না - বললেন উর্বশী

বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত আবেদনময়ী তারকা উর্বশী রাউতেলা। বলিউডের রুপালি পর্দায় অভিষেক হয়েছিলো তার খোলামেলা চরিত্রে বাজিমাত করে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো হৃত্বিক রোশনের ‘কাবিল’ ছবির একটি আইটেম গানেও। তবে এরইমধ্যে এক অবা…


বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত আবেদনময়ী তারকা উর্বশী রাউতেলা। বলিউডের রুপালি পর্দায় অভিষেক হয়েছিলো তার খোলামেলা চরিত্রে বাজিমাত করে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো হৃত্বিক রোশনের ‘কাবিল’ ছবির একটি আইটেম গানেও। তবে এরইমধ্যে এক অবাক করা তথ্য জানালেন উর্বশী।

সম্প্রতি ‘হেটস্টোরি’ ছবির সিক্যুয়্যাল ‘হেটস্টোরি ৪’ এ অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিলো উর্বশীকে। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, নগ্ন আর আবেদনময়ী হতে ভালো লাগে না তার। আর হেট স্টোরী মানেই রগরগে দৃশ্যের ছড়াছড়ি।

উর্বশী এখন কিছুটা পারাবারিক গল্প নিয়ে বানানো ছবিতে কাজ করতে আগ্রহী। বিশেষ করে চরিত্রনির্ভর ছবিতে। ‘ইরোটিক থ্রিলার’ বা ‘অ্যাডাল্ট কমেডি’তে আর তেমন কাজ করতে আগ্রহী নন তিনি।

উর্বশীর এমন বক্তব্যে রীতিমত অবাক বলিউড পাড়া। কারণ গত বছরও ‘অ্যাডাল্ট কমেডি’ ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে বি-টাউন কাঁপিয়েছিলেন উর্বশী। দেখা যাক, নির্মাতারা এবার তাকে নিয়ে নতুন করে কী ভাবেন।


from Daily Bangla http://bit.ly/2Q1VKQn

No comments