মনকে সমৃদ্ধ করুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মনকে সমৃদ্ধ করুন

নিজের বর্তমান অবস্থা নিয়ে খুব কম মানুষই সন্তুষ্ট থাকেন। নিজেকে নিয়ে সন্তুষ্ট এমন মানুষও যথেষ্ট। আবার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট হলেও কিন্তু শারীরিক, মানসিক, আবেগিক, আধ্যাত্মিক অনেক বিষয়ে নিজের উন্নতি সাধন সম্ভব। ধাপে ধাপে উন্নয়…




নিজের বর্তমান অবস্থা নিয়ে খুব কম মানুষই সন্তুষ্ট থাকেন। নিজেকে নিয়ে সন্তুষ্ট এমন মানুষও যথেষ্ট। আবার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট হলেও কিন্তু শারীরিক, মানসিক, আবেগিক, আধ্যাত্মিক অনেক বিষয়ে নিজের উন্নতি সাধন সম্ভব। ধাপে ধাপে উন্নয়নের মাধ্যমে প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় দেখতে সবাই ভালোবাসবেন। আর নিজের এ মনোদৈহিক উন্নয়নের জন্য কিছু প্রচেষ্টাও জরুরি। জেনে নিই সে রকম কিছু কৌশল।

- দিনের শুরু হোক সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটি দিয়ে। সারা দিন কত কিছু করার প্ল্যানই তো থাকে। তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটি দিনের শুরুতে সেরে নিন। নিজের মধ্যে এক অন্য ধরনের প্রশান্তি কাজ করবে।

- দক্ষতা বাড়াতে নতুন কিছু শিখুন এ মুহূর্তেই। হয়তো কিছু একটা করার কথা ভাবছেন অনেক দিন ধরে। অপেক্ষা করে না থেকে এখনই শুরু করে দিন। হতে পারে একটি নতুন ভাষা শেখা কিংবা রান্নার কাজ।

- চুক্তি করুন বন্ধুর সঙ্গে। সবকিছুই যে অর্থের বিনিময়ে পেতে হবে, এমন নয়। আপনার বন্ধু কিংবা দুজনেরই এমন অনেক ব্যাপারে দক্ষতা আছে, যা অন্যজনের নেই। চুক্তি করতে পারেন পরস্পরের জানা বিষয়গুলো শিখে নিতে।

- পড়তে থাকুন। পড়ার বিকল্প নেই। সবসময় কিছু না কিছু পড়ার চেষ্টা করুন। সেটা যদি একটা গল্পের বই হয়, তাতেও মন্দ কি! প্রত্যেকটা বই থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন।

-ব্যায়াম করুন অল্প হলেও। ব্যায়াম যে শুধু যন্ত্রপাতি দিয়ে করতে হবে, এমন কথা নেই। সুযোগ হলেই শরীরের টিস্যুগুলো গঠনে মনোযোগ দিন। সেটা জিম কিংবা বাড়ি যেখানেই হোক না কেন।

- খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। খাবারের মেনুতে ফলমূল আর শাকসবজির সন্নিবেশ ঘটান। আখেরে লাভ আপনারই।

- কোনো কোর্সে ভর্তি হয়ে যান। যাতে একাকিত্ব বোধ না করেন, সেজন্য বন্ধুকেও সঙ্গে নিতে পারেন। তাহলে আর মাঝপথে ছেড়ে দেয়ার সম্ভাবনা থাকবে না। নাচ, কারাতে যে কোনো কিছুর ক্লাসই করতে পারেন।

- প্রচুর পানি পান করুন। শারীরিক সব কার্যক্রমের জন্য পানি অপরিহার্য। পানির মাধ্যমেই শরীরের বর্জ্য পদার্থ নিষ্ক্রান্ত হয়।

- অন্যদের উত্সাহিত করুন। কেউ কোনো ভালো কাজ করলে তাকে উত্সাহিত করুন, অনুপ্রেরণা দিন। আপনার অনুপ্রেরণা অন্যকে ভালো করার ক্ষেত্রে যেমন সহায়তা করবে, তেমনি আপনার মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরি হবে।

- হাসুন। একটুখানি মিষ্টি হাসির মধ্যে পৃথিবীর অনেকখানি সুখ লুকিয়ে রয়েছে। একটি হাস্যোজ্জ্বল মুখ পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু। শুধু মুচকি হাসিতে যদি না পোষায়, তাহলে পূর্ণ তৃপ্তি নিয়ে জোরে হাসুন।

- ভালো মানুষের আশপাশে থাকুন। এমন সব মানুষের সঙ্গ নিন, যাদের পাশে থাকলে আপনি ভালো বোধ করেন।

- নিজের জন্য লক্ষ্য ঠিক করুন। আত্মার উন্নয়ন সাধনে লক্ষ্য ঠিক করা দরকার। প্রতিদিনের শুরুতে ঠিক করে নিন, দিন শেষে কোথায় দেখতে চান।

- অল্পতে তুষ্ট থাকুন। আমাদের অনেক কিছুই থাকে না, যা আমরা পেতে চাই। তবে যা নেই, তার জন্য আফসোস করার কোনো মানে হয় না। যা কিছু আছে, তাতে সন্তুষ্ট হওয়ার মধ্যে প্রশান্তি লুকিয়ে থাকে।

- যোগব্যায়াম করতে পারেন। যোগব্যায়াম মানুষের মনঃসংযোগের ক্ষমতা বাড়ায়। এর মধ্যমে মানসিক প্রশান্তি নিশ্চিত করতে পারেন।

- অতীত নিয়ে আফসোস নয়। জীবনে দুঃখকষ্ট থাকবেই। অতীতের স্মৃতিচারণ করে সময় নষ্ট করার বদলে বর্তমানকে গুরুত্ব দিন।


from Daily Bangla http://bit.ly/2Q9Dk03

No comments