চোর - ভ্রষ্টাচারী নেতারাই নরেন্দ্র মোদীকে সরাতে চাইছে ! কং বিধায়ক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চোর - ভ্রষ্টাচারী নেতারাই নরেন্দ্র মোদীকে সরাতে চাইছে ! কং বিধায়ক

নরেন্দ্র মোদীকে চোর-ভ্রষ্টাচারী নেতারাই সরাতে চাইছে। এমন চাঞ্চল্যকর দাবি করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক অনিল উপ্যাধ্যায়। ফল প্রকাশের একদিন আগে সর্বভারতীয় বেসরকারী টিভি চ্যানেল রিপাবলিক টিভির করা এমন প্রতিবেদনের ভিডিও ক্লিপিংস …






নরেন্দ্র মোদীকে চোর-ভ্রষ্টাচারী নেতারাই সরাতে চাইছে। এমন চাঞ্চল্যকর দাবি করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক অনিল উপ্যাধ্যায়। ফল প্রকাশের একদিন আগে সর্বভারতীয় বেসরকারী টিভি চ্যানেল রিপাবলিক টিভির করা এমন প্রতিবেদনের ভিডিও ক্লিপিংস দেশ জুড়ে ভাইরাল। 

কংগ্রেস বিধায়কের মোদীকে নিয়ে করা মন্তব্য শুনে অনেকেই বলছেন, অনিল উপাধ্যায় হয়ত বিজেপি যাবেন। কিন্ত কেন যাবেন ? কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের ধারণা, অনিল উপাধ্যায় হয়ত লোকসভার টিকিট চেয়েছিলেন । না পাওয়ার ক্ষোভ থেকেই এই মন্তব্য। আবার, রাজনৈতিক মহলের একাংশের দাবি, মধ্যপ্রদেশে বিজেপির ভালো ফল হতে পারে ।সেই ধারণা থেকে কংগ্রেস বিধায়ক বিজেপি জেতার কারণ তুলে ধরেছেন। ভিডিও ক্লিপিংস দেখে পরিস্কার অনিল উপাধ্যায় কোনও সাক্ষাতকারে নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করেননি।বরং ঘনিষ্ট জনের সাথে আলোচনা বা ব্যাখ্যা কেউ একজন গোপনে তা রেকর্ড করেছেন।

 অনিল উপাধ্যায়কে বলতে দেখাযাচ্ছে, যে সমস্ত নেতারা চোর তারাই ওনাকে চাইছে না।বাকি সবাই ওঁনার পক্ষেই আছে। নরেন্দ্র মোদী যদি এখনই এঁদের বলেন যে পূর্বে যা  অনৈতিক কাজ করেছ সব মাফ তবে এরাই ঝান্ডা নিয়ে মোদীজি জিন্দাবাদ রব তুলবে।কিন্তু এরা জানে মোদী এমন মন্ত্রী যে জিতে গেলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এদিন তিনি এও বলেন ক্ষমতায় এসেই  নরেন্দ্র মোদী ১৮ হাজার জালি এনজিও বন্ধ করেছে,আড়াই লক্ষ জালিয়াত কম্পানি,কোটি কোটি ভূয়ো রেশন কার্ড এবং এলপিজি কানেকশন বাতিল করেছে এবং প্রায় আশি লক্ষ শিক্ষক যাঁরা কাজ না করে বছরের পর বছর বেতন তুলত  তাদের বরখাস্ত করেছে।যারা এই সুবিধা গুলো এতদিন ভোগ করে এসেছে তারা মোদীর বিরোধীতা করবে না তো কী 'মোদী-চালিশা' পড়বে?সাথে এও যোগ করেন নীরব মোদী,বিজয় মালিয়ারা আজ  মোদীর ভয়ে পালিয়েছে।এদের কাছ থেকে যারা মুনাফা লাভ করেছে তারাই মোদীর বিরুদ্ধে।


from বাংলা খবর http://bit.ly/2VHRw1c

No comments