মীরা রাজপুতের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি দেখে মনে হচ্ছে ফুকেটে বেশ ভালোই ছুটি কাটাচ্ছেন সপরিবারে। আর সেখানেই মীরা ও তার ছোট্ট মেয়ে মিশার একটি ছবি সকলের মন জিতে নিল। ছবিতে মা-মেয়ে দু’জনেই স্ট্রাইপ পোশাক পরে রয়েছে। ছোট্ট মেয়ের সঙ্গে আদুরে সময় কাটাচ্ছেন মীরা।
সম্প্রতি মীরা তাদের বেড়ানোর যে সব ছবি শেয়ার করেছেন তা দেখে যে কেউ হিংসায় জ্বলেপুড়ে যেতে পারেন। তিনি একটি সেলফি শেয়ার করে লিখেছিলেন, ‘‘সূর্য, সাঁতার ও ঘুম।”
মীরার আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে দেখা গিয়েছে তিনি ও শাহিদ ফুকেটের রাস্তায় বাইসাইকেল চালানোয় মগ্ন, তাদের সাইকেলের কেরিয়ার সিটে বসে মিশা ও জৈন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমার পিছনে হনুমান বসে।” মীরা রাজপুত মাঝেমধ্যেই ছেলেমেয়ের ভারী মিষ্টি সব ছবি শেয়ার করেন।২০১৫ সালে বিয়ে হয় শাহিদ কাপুর ও মীরা রাজপুতের। ২০১৬ সালে জন্ম হয় মিশার। গত বছর সেপ্টেম্বরে তাদের দ্বিতীয় সন্তান জৈনের জন্ম হয়। গত বছর একটি টেলিভিশন বিজ্ঞাপনে মীরাকে দেখা গিয়েছে। সামনেই মুক্তি পাবে শাহিদ অভিনীত সিনেমা কবির সিং।
from Daily Bangla http://bit.ly/2YKFCpe

No comments