নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল থাকায় বিক্ষুব্ধ এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আজ ।ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমার অন্তর্গত সাহেবগঞ্জ অঞ্চলের খোচাবাড়িতে ।এলাকা বাসির অভিযোগ এই রাস্তা দিয়ে সবসময়ই গাড়ি চলাচল করার কারনে রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির জল জমে রাস্তা অচল হয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় । এই কারনে ছোট খাটো দুর্ঘটনা ঘটে চলেছে প্রায়ই এমনকি গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে ঐ ঘটনাস্থলেই। বহুবার এলাকার গ্রাম পঞ্চায়েত ও প্রধান কে জানিয়েও কোনও সমাধান আসেনি। তাই , আজ ক্রুদ্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আজ । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং স্বাভাবিক করেন।পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেওয়া হয় ও যান চলাচল স্বাভাবিক হয় ।
from বাংলা খবর http://bit.ly/30fAQlg

No comments