মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি! তাও আবার গেম খেলে! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি! তাও আবার গেম খেলে!

গেম খেলে মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি হয়েছেন এক বালক। অবাক হলেও ঘটনা সত্যি। সারা দুনিয়ার মা-বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধূলা নিয়ে দুশ্চিন্তা করছেন। তখন এই বালকের মা-বাবা প্রতি বছর গুনছেন কাড়ি কাড়ি টাকা। প্রতি বছর এই বালক শু…


গেম খেলে মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি হয়েছেন এক বালক। অবাক হলেও ঘটনা সত্যি। সারা দুনিয়ার মা-বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধূলা নিয়ে দুশ্চিন্তা করছেন। তখন এই বালকের মা-বাবা প্রতি বছর গুনছেন কাড়ি কাড়ি টাকা। প্রতি বছর এই বালক শুধু অনলাইনে গেম খেলেই আয় করে দেড় কোটি টাকা। তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্ট’র ওই প্রতিবেদন থেকে জানা যায়, গ্রিফিন স্পাইকোস্কি নামের এক মার্কিন কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেম খেলে ব্যয় করে। এ ছাড়াও, অনলাইন গেমের ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে। গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লাখেরও (১.২ মিলিয়ন) বেশি আর মোট ভিউ-এর সংখ্যা ৭ কোটি ১০ লাখেরও (৭১ মিলিয়ন) বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে ২০১৮ সালে গ্রিফিনের মোট আয় ২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬০ লক্ষ কাটার সমান)।
সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গিয়েছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। জানা গিয়েছে, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হয়েছে।


from Daily Bangla http://bit.ly/2Ve80y8

No comments