তিনিই কি তাহলে করণ জোহরের সেই প্রেমিক? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিনিই কি তাহলে করণ জোহরের সেই প্রেমিক?

গত ২৫ মে নিজের ৪৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেন করণ জোহর। বলিউডের পরিচালক, প্রযোজককে জন্মদিনের শুভেচ্ছা জানান বি-টাউনের অনেকেই। করণের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ফ্যাশান ডিজাইনার প্রবাল গুর…



গত ২৫ মে নিজের ৪৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেন করণ জোহর। বলিউডের পরিচালক, প্রযোজককে জন্মদিনের শুভেচ্ছা জানান বি-টাউনের অনেকেই। করণের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুং।

ক্যাপশানে লিখেছিলেন, ‘প্য়ায়ার কিয়া তো ডরনা কেয়া’। প্রবালের এই পোস্টটি করণ শেয়ার করে পাল্টা লেখেন, ‘কন্ট্রোল ইউরসেল্ফ’। আর ব্যাস এতেই আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়। ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গেই করণ ডেট করছেন বলে যে গুজব ছিল, তা নতুন করে ছড়িয়ে পড়তে থাকে।

তবে রবিবারই লম্বা একটা টুইটে করণের প্রেমিক হওয়ার খবর অস্বীকার করেছেন প্রবাল গুরুং। এবিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্যাপশানে প্রবাল গুরুং লেখেন, ” না, আমি করণের সঙ্গে এক্কেবারেই ডেট করছি না। ও আমার খুবই ভালো বন্ধু, মেন্টার, ভাইয়ের সমতুল্য। দয়া করে আমার এই পুরো লেখাটা পড়ুন। আশাকরি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। ”


from Daily Bangla http://bit.ly/2QygjUM

No comments