গেরস্থালির টুকিটাকি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গেরস্থালির টুকিটাকি

আতপ চালের ভাত রান্না বের করা বেশ কষ্টকর। একটু অন্যমনস্ক হলেই গলে যাওয়ার সম্ভাবনা। যদি মনে হয় গলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে দিন। আর বিন্দুমাত্র দেরি না করে ফ্যান গেলে নিন। দেখবেন ভাত ঝরঝরে হয়ে গেছে। একইভাবে নুডলসও একদম…



আতপ চালের ভাত রান্না বের করা বেশ কষ্টকর। একটু অন্যমনস্ক হলেই গলে যাওয়ার সম্ভাবনা। যদি মনে হয় গলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে দিন। আর বিন্দুমাত্র দেরি না করে ফ্যান গেলে নিন। দেখবেন ভাত ঝরঝরে হয়ে গেছে। একইভাবে নুডলসও একদম ঝরঝরে করে তোলা যায়।

> বাসন ধোয়ার সময় হাত রুক্ষ হয়ে গেলে মাঝে মধ্যেই বাড়িতে আলুভাতে মাখার কাজটা নিজে করুন। কিছুক্ষণ পর আলুসিদ্ধ চটকালে হাত নরম হবে।

> ডিপ ফ্রিজে মাছ বা মাংসের ট্রে রাখার সময়ে প্লাস্টিকের কাগজ পেতে রাখলে যখন বের করবেন, আটকে যাবে না। সহজে বেরিয়ে আসবে।

> সময়ে অসময়ে ঘরে খুব মাছি হয়। পরিষ্কার করার সময় ঘর মোছার পানিতে লবণ মিশিয়ে নিন। পানিতে লবণ মেশালে মাছি থাকবে না।

> কেকের বাক্সে, কেক প্রেস্টির সঙ্গে কয়েক টুকরো পাউরুটি রাখলে ভালো থাকবে।

> লবণ গলে যাওয়া বর্ষাকালে একটা বিরাট সমস্যা। গলে গেলে রান্নায় লবণের পরিমাণ হেরফের হয়। এ অসুবিধা থেকে বাঁচতে এক টুকরো ব্লটিং পেপার কেটে লবণ রাখার পাত্রের তলায় রেখে দিন। এর ওপর লবণ রাখুন।

> শাকসবজি তরকারি বেশি দিন ফ্রিজে রাখতে হলে খবরের কাগজে মুড়ে রাখুন। বেশি দিন টাটকা থাকবে। ধনেপাতাও একইভাবে বেশি দিন রাখা যায়।

> জামাকাপড়ের ওপর মরচে দাগ পড়েছে? চিন্তা নেই। দাগের ওপর পাতিলেবুর রস লাগান। লবণ ছড়িয়ে দিন। খটখটে রোদে শুকাতে দিন। বেশ পুরনো দাগ হলে বারকয়েক এ পদ্ধতি প্রয়োগ করুন। দেখুন দাগ মিলিয়ে যাবে।

> মিক্সিতে নানা রকম মসলা পেষা হলে তার গন্ধ থেকেই যায়। বিশেষ করে হিং বা গরম মসলা পিষে নেয়ার পর সাবান দিয়ে ধুলেও গন্ধ যায় না। তখন ছোট কাপের এককাপ ভিনেগার পাত্রটির মধ্যে দিয়ে তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখুন। দেখুন গন্ধ উধাও।

> মাছির উৎপাত এড়াতে একগোছা নিমপাতা রাখুন ঘরে।

> ভিজে কাপড় জড়িয়ে কলা ফ্রিজে রাখুন। কলার খোসা কালো হবে না।

> তরকারি রান্নার সময় লবণ ঝাল বা টক বেশি হয়ে গেলে এক চামচ চিনি ও একটি যেকোনো সাইজের আলু গ্রেট করে তরকারির মধ্যে দিয়ে ৫ মিনিটের মতো ফোটালে স্বাদ ঠিক হয়ে যাবে।

> ফ্রিজে বরফ জমানোর আগে ট্রের তলায় একটু তেল দিয়ে রাখুন, ট্রে বের করতে সুবিধে হবে।


from Daily Bangla http://bit.ly/2JWFbUL

No comments